ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জোরালো শটে আহত ভারতীয় আম্পায়ার, আইসিইউতে চিকিৎসাধীন নান্দাইলে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমাবেশের অভিযোগ, ৬ কিশোর গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় সিইসির সহায়ক কর্মকর্তা ২০ জন ইরানের সঙ্গে আলোচনায় বসছে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প সেনেগালের নতুন কোচ বিশ্বকাপজয়ী ফরাসি তারকা প্যাট্রিক ভিয়েরা নিম্নচাপ ও ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে লেবানন সেনাপ্রধানের বৈঠক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সংখ্যায় আপত্তি ঢাকার

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগে মিয়ানমারের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমার যে সংখ্যক রোহিঙ্গাকে যাচাই করেছে, সেই সংখ্যার সঙ্গেও ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের আলোচনা হয়েছে। বাংলাদেশ যেসব বিষয় উত্থাপন করেছে, সেগুলো মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।

আরও পড়ুনঃ  শাহজালালের কঠোর নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিসহ বিমানে ব্যবসায়ী

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্তসংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটি জাতীয় কমিটিও গঠন করা হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তাজনিত বিষয় থাকায় কমিটিতে নিরাপত্তাসংশ্লিষ্ট ব্যক্তিদের রাখা হয়েছে।

নিরাপদ পরিবেশে প্রত্যাবাসন চায় বাংলাদেশ

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও অনুকূল পরিবেশে নিজ দেশে ফিরিয়ে দিতে চায়। এ জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরিতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকা।

আরও পড়ুনঃ  ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

তিনি বলেন, ২০১৭ সালে বড় আকারে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা শুরু হয়। প্রথম তিন-চার বছরের মধ্যে সংকটের সমাধান করা গেলে পরিস্থিতি এতটা জটিল হতো না। সময় যত গড়িয়েছে, সংকট ততই ঘনীভূত হয়েছে।

শুধু বিবৃতি দিয়ে সংকটের সমাধান নয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কেবল কূটনৈতিক ভাষায় বিবৃতি দেওয়া বা ঘোষণা দিয়ে প্রতিবাদ জানালেই রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। এর জন্য প্রয়োজন বাস্তব পদক্ষেপ।

বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে তিনি সংবেদনশীলতার সঙ্গে আলোচনা করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাড়ছে চালকদের দুর্ভোগ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের কৌশলগত অবস্থানেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। মিয়ানমার সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করছে ঢাকা।

প্রত্যর্পণ চুক্তি নিয়েও মন্তব্য

প্রত্যর্পণ চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে করা প্রত্যর্পণ চুক্তির কারণে বিষয়টি জটিল হয়েছে। তবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে করা চুক্তির মাধ্যমেই প্রত্যর্পণ সম্ভব ছিল বলে মন্তব্য করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জোরালো শটে আহত ভারতীয় আম্পায়ার, আইসিইউতে চিকিৎসাধীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সংখ্যায় আপত্তি ঢাকার

আপডেটের সময়: ০৯:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগে মিয়ানমারের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমার যে সংখ্যক রোহিঙ্গাকে যাচাই করেছে, সেই সংখ্যার সঙ্গেও ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের আলোচনা হয়েছে। বাংলাদেশ যেসব বিষয় উত্থাপন করেছে, সেগুলো মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।

আরও পড়ুনঃ  রামিসা হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্তসংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটি জাতীয় কমিটিও গঠন করা হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তাজনিত বিষয় থাকায় কমিটিতে নিরাপত্তাসংশ্লিষ্ট ব্যক্তিদের রাখা হয়েছে।

নিরাপদ পরিবেশে প্রত্যাবাসন চায় বাংলাদেশ

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও অনুকূল পরিবেশে নিজ দেশে ফিরিয়ে দিতে চায়। এ জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরিতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকা।

আরও পড়ুনঃ  আরও এক বছর জনপ্রশাসনে সিনিয়র সচিব থাকছেন এহছানুল হক

তিনি বলেন, ২০১৭ সালে বড় আকারে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা শুরু হয়। প্রথম তিন-চার বছরের মধ্যে সংকটের সমাধান করা গেলে পরিস্থিতি এতটা জটিল হতো না। সময় যত গড়িয়েছে, সংকট ততই ঘনীভূত হয়েছে।

শুধু বিবৃতি দিয়ে সংকটের সমাধান নয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কেবল কূটনৈতিক ভাষায় বিবৃতি দেওয়া বা ঘোষণা দিয়ে প্রতিবাদ জানালেই রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। এর জন্য প্রয়োজন বাস্তব পদক্ষেপ।

বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে তিনি সংবেদনশীলতার সঙ্গে আলোচনা করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর