ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ রাতেই ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী চিনিতে লোকসান, অ্যালকোহলে বাজিমাত—কেরুর মুনাফা ছাড়াল ১৬৫ কোটি টাকা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেহেরপুরে নারী ধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন

মেহেরপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় কলিমুদ্দিন ওরফে কালু নামে এক আওয়ামী লীগ নেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কলিমুদ্দিন কালু মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার পর কালুকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে বেঞ্চে শুইয়ে মাথায় পানি দেওয়া হয়। এতে জ্ঞান না ফেরায় পুলিশ সদস্যরা তাকে পিকআপে করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে পিরোজপুর গ্রামের ওই নারী রাতের খাবার শেষে ঘরে মশারি টাঙাচ্ছিলেন। এ সময় ইউপি সদস্য কলিমুদ্দিন কালু তার ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, ওই নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

আরও পড়ুনঃ  সড়ক যোগাযোগের নতুন দ্বার খুলছে ভোলার, দ্রুত মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।

ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর মা পারভীনা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মেহেরপুর সদর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রমে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত কলিমুদ্দিন কালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুনঃ  এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায়

এ ছাড়া আদালত তাকে ৫ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, আসামির বর্তমান সম্পদ থেকে জরিমানার অর্থ আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তার সম্পদ থেকে তা আদায় করতে হবে। এ জন্য আইন অনুযায়ী আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে আইনজীবী ইব্রাহীম শাহীন মামলা পরিচালনা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

মেহেরপুরে নারী ধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন

আপডেটের সময়: ০৬:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

মেহেরপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় কলিমুদ্দিন ওরফে কালু নামে এক আওয়ামী লীগ নেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কলিমুদ্দিন কালু মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  সড়ক যোগাযোগের নতুন দ্বার খুলছে ভোলার, দ্রুত মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার পর কালুকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে বেঞ্চে শুইয়ে মাথায় পানি দেওয়া হয়। এতে জ্ঞান না ফেরায় পুলিশ সদস্যরা তাকে পিকআপে করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে পিরোজপুর গ্রামের ওই নারী রাতের খাবার শেষে ঘরে মশারি টাঙাচ্ছিলেন। এ সময় ইউপি সদস্য কলিমুদ্দিন কালু তার ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, ওই নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

আরও পড়ুনঃ  এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায়

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।

ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর মা পারভীনা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মেহেরপুর সদর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রমে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত কলিমুদ্দিন কালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুনঃ  জেআইসিতে গুম-নির্যাতন মামলায় ৭ সাক্ষীর সাক্ষ্য শেষ, পরবর্তী শুনানি ৩১ আগস্ট