ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধস, ২০ জনের মরদেহ উদ্ধার

নেপাল-চীন সীমান্তের গিরোং এলাকায় ভয়াবহ ভূমিধস ও আকস্মিক ঢলের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে পাহাড় থেকে নেমে আসা বিশাল মাটি ও পলির স্রোত পুরো এলাকা ঢেকে ফেলে। খবর রয়টার্সের।

কয়েক সেকেন্ডেই ধ্বংসস্তূপে এলাকা

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভূমিধসের সময় স্থানীয় মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। কিন্তু মুহূর্তের মধ্যেই বিশাল কালো মাটি ও পলির দেয়াল নেমে এসে এলাকা ঢেকে ফেলে।

আরও পড়ুনঃ  বঙ্গভবনে তিন বাহিনী প্রধান, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রবল ঢল ও ভূমিধসে ঘরবাড়ি, স্থাপনা ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে বরগুনার ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

ব্যাপক প্রাণহানির আশঙ্কা

ঘটনাটিকে দুর্যোগ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রাসুয়া জেলার প্রশাসক জানিয়েছেন, এই ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ করছে। দুর্গম এলাকা ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০০

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিদেশি পর্যটকসহ অন্তত ৪০০ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  কলম্বো টেস্ট থেকে রিয়াল-সোসিয়েদাদ, টিভিতে আজকের খেলার সূচি

নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয় পর্যটক রয়েছেন বলেও জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধস, ২০ জনের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৫:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

নেপাল-চীন সীমান্তের গিরোং এলাকায় ভয়াবহ ভূমিধস ও আকস্মিক ঢলের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে পাহাড় থেকে নেমে আসা বিশাল মাটি ও পলির স্রোত পুরো এলাকা ঢেকে ফেলে। খবর রয়টার্সের।

কয়েক সেকেন্ডেই ধ্বংসস্তূপে এলাকা

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভূমিধসের সময় স্থানীয় মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। কিন্তু মুহূর্তের মধ্যেই বিশাল কালো মাটি ও পলির দেয়াল নেমে এসে এলাকা ঢেকে ফেলে।

আরও পড়ুনঃ  ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

প্রবল ঢল ও ভূমিধসে ঘরবাড়ি, স্থাপনা ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  নাগরিকত্ব নিয়ে খবর প্রকাশকারীদের দেশের মঙ্গলচিন্তা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্যাপক প্রাণহানির আশঙ্কা

ঘটনাটিকে দুর্যোগ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রাসুয়া জেলার প্রশাসক জানিয়েছেন, এই ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ করছে। দুর্গম এলাকা ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০০

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিদেশি পর্যটকসহ অন্তত ৪০০ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন