ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কক্সবাজারে বারে কথাকাটির জেরে হামলা, নিহত দুই যুবক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

কক্সবাজারে একটি বারে কথাকাটির জেরে হামলার ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—রাশেদ ও সালমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শহরের ঝাউতলা এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে রাশেদ, সালমানসহ কয়েকজন হোটেলের বারে অবস্থান করছিলেন। এ সময় তাদের মধ্যে কথাকাটি শুরু হয়। একপর্যায়ে কয়েকজন বাইরে থেকে আরও লোকজনকে ডেকে আনেন।
পরে একপর্যায়ে ভাঙা কাঁচের গ্লাস দিয়ে রাশেদকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিচিতজনরা ওই হোটেলে গিয়ে হামলাকারী সন্দেহে সালমানকে ফিশারিঘাট এলাকায় নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সালমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কক্সবাজারে বারে কথাকাটির জেরে হামলা, নিহত দুই যুবক

আপডেটের সময়: ০১:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

কক্সবাজারে একটি বারে কথাকাটির জেরে হামলার ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—রাশেদ ও সালমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শহরের ঝাউতলা এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে রাশেদ, সালমানসহ কয়েকজন হোটেলের বারে অবস্থান করছিলেন। এ সময় তাদের মধ্যে কথাকাটি শুরু হয়। একপর্যায়ে কয়েকজন বাইরে থেকে আরও লোকজনকে ডেকে আনেন।
পরে একপর্যায়ে ভাঙা কাঁচের গ্লাস দিয়ে রাশেদকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিচিতজনরা ওই হোটেলে গিয়ে হামলাকারী সন্দেহে সালমানকে ফিশারিঘাট এলাকায় নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সালমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আরও পড়ুনঃ  ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড