পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে যথারীতি শিক্ষা কার্যক্রম শুরু হবে।
তবে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে পরবর্তী দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে। অর্থাৎ ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে ২৪ সেপ্টেম্বর সরকারি সাধারণ ছুটি নয়; সেদিন নিয়মিত কার্যক্রম চলার কথা রয়েছে।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার পবিত্র মধুপূর্ণিমা অনুষ্ঠিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
বিশ্ববিদ্যালয় কি বন্ধ থাকবে?
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ, বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় ছুটি ঘোষণা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই নিয়ে থাকে।
ফলে কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 



















