ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝোড়ো বাতাসের পর ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টি সংবিধান সংশোধন কমিটির মতবিনিময়ে যাচ্ছে না জামায়াত-এনসিপিসহ কয়েক দল গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য আট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার সরকারের কর্মকাণ্ডের ভারেই একদিন পড়ে যেতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার সৌদিকে এফ-৩৫ বিক্রির অনুমোদন, ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তিন দফা সময় বাড়িয়েও শেষ হয়নি ব্রিজের কাজ, দুর্ভোগে হাজারো কৃষক সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, মক্কা চুক্তির কথা স্মরণ করাল আঙ্কারা কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, দাফন দক্ষিণ বাগমারায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাহ আমানতে ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ গয়না; যাত্রী আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগের ভেতর স্বর্ণের পেস্ট ও প্যান্টের পকেটে ৩৫টি স্বর্ণালংকার রাখার অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে মোট ৫৩১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে বিশেষ অভিযান চালিয়ে এসব স্বর্ণ আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

আরও পড়ুনঃ  ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

কাস্টমস গোয়েন্দা জানায়, মাসকাট থেকে আসা সালামএয়ারের ফ্লাইটে যাত্রী মোহাম্মদ হাসান মুরাদ শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ পদার্থ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ১৯ বছর পর শাশুড়ি হত্যায় জামাইয়ের যাবজ্জীবন

পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে ওই পেস্ট প্রক্রিয়াজাত করলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

এরপর দেহ তল্লাশিতে যাত্রীর প্যান্টের পকেট থেকে ১০৬ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের ৩৫টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অর্থাৎ, ব্যাগে স্বর্ণের পেস্ট এবং পকেটে স্বর্ণালংকার—দুই ভিন্ন কৌশলে স্বর্ণ বহনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

আরও পড়ুনঃ  আট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার

সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩১ গ্রাম এবং এর বাজারমূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।

বিশেষ কৌশলে স্বর্ণ বহনের অভিযোগে যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝোড়ো বাতাসের পর ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টি

শাহ আমানতে ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ গয়না; যাত্রী আটক

আপডেটের সময়: ১২:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগের ভেতর স্বর্ণের পেস্ট ও প্যান্টের পকেটে ৩৫টি স্বর্ণালংকার রাখার অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে মোট ৫৩১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে বিশেষ অভিযান চালিয়ে এসব স্বর্ণ আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

আরও পড়ুনঃ  খুলনায় চুরির অভিযোগে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ

কাস্টমস গোয়েন্দা জানায়, মাসকাট থেকে আসা সালামএয়ারের ফ্লাইটে যাত্রী মোহাম্মদ হাসান মুরাদ শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ পদার্থ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ১৯ বছর পর শাশুড়ি হত্যায় জামাইয়ের যাবজ্জীবন

পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে ওই পেস্ট প্রক্রিয়াজাত করলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

এরপর দেহ তল্লাশিতে যাত্রীর প্যান্টের পকেট থেকে ১০৬ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের ৩৫টি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অর্থাৎ, ব্যাগে স্বর্ণের পেস্ট এবং পকেটে স্বর্ণালংকার—দুই ভিন্ন কৌশলে স্বর্ণ বহনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

আরও পড়ুনঃ  সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার