ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় মাসের প্রেম, চার মাসের ‘বিয়ে’; শেষে জানলেন ‘সুমাইয়া’ আসলে তরুণ ঢাকার ৮ জোনে অটোরিকশা-ইবাইক, জোনভেদে হবে আলাদা রং চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক কাশফুলের শুভ্রতায় এক বিকেল, ঢাকার কাছেই ঘুরে আসুন এসব জায়গায় বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার আগ্রহ হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা ইরানের, পাবে যুদ্ধাহত ৫০ হাজার পরিবার পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও পেলেন মন্ত্রীর মর্যাদা এসএ টোয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, রিশাদের সঙ্গী আন্তর্জাতিক তারকারা চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার বাকি সাক্ষ্য আজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

শতাধিক গুম-খুন, সিরিয়াল কিলিং ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের অসমাপ্ত সাক্ষ্য আজ মঙ্গলবার গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলে রফিকুল ইসলামের বাকি জবানবন্দি নেওয়া হবে।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর মামলার ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেদিন তিনি জবানবন্দির একটি অংশ দেন। বাকি অংশের সাক্ষ্য গ্রহণের জন্য ৪ অক্টোবর দিন নির্ধারণ করা হলেও ওই দিন তা নেওয়া সম্ভব হয়নি। পরে আজকের তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনঃ  রুবেল হত্যা মামলায় সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার দেখানো

প্রসিকিউশনের দাবি, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণ করা হয়েছে। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ হলে মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে যাবে। তবে আসামিপক্ষ চাইলে সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর মামলায় সাক্ষ্য দেন কামরুল ইসলাম। তদন্তের সময় বিভিন্ন স্থান থেকে জব্দ করা আলামত সম্পর্কে ট্রাইব্যুনালে তথ্য তুলে ধরেন তিনি। একই দিনে মামলার ১৩তম সাক্ষী র‍্যাবের সাবেক কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমানের জেরা শেষ হয়। তিনি ছিলেন এ মামলার সর্বশেষ চাক্ষুষ সাক্ষী।

আরও পড়ুনঃ  রাত ১১টা থেকে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক

তিনটি অভিযোগ

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল। এ সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল

তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই দিনে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। পরে ২৩ ডিসেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় মাসের প্রেম, চার মাসের ‘বিয়ে’; শেষে জানলেন ‘সুমাইয়া’ আসলে তরুণ

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার বাকি সাক্ষ্য আজ

আপডেটের সময়: ১১:০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

শতাধিক গুম-খুন, সিরিয়াল কিলিং ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের অসমাপ্ত সাক্ষ্য আজ মঙ্গলবার গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলে রফিকুল ইসলামের বাকি জবানবন্দি নেওয়া হবে।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর মামলার ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেদিন তিনি জবানবন্দির একটি অংশ দেন। বাকি অংশের সাক্ষ্য গ্রহণের জন্য ৪ অক্টোবর দিন নির্ধারণ করা হলেও ওই দিন তা নেওয়া সম্ভব হয়নি। পরে আজকের তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনঃ  দেনমোহর পরিশোধে গড়িমসি করলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে পারিবারিক আদালত