ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজার যাত্রা, তাজমিন হত্যার তদন্তে নতুন তথ্য অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন-রোসাটম।

শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বাংলামোটরে চাঁদা দাবির পর গুলিবর্ষণের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে

বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক অগ্রগতি এবং এর প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান, ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরযুক্ত এই প্ল্যান্টের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক গ্রিড সংযোগ যত দ্রুত সম্ভব নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ২৩ নভেম্বর ঢাকা আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার

রোসাটমের মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যে শক্তি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ২ হাজার ৪০০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।

আরও পড়ুনঃ  ঢাকাসহ বড় শহরগুলোর ভূমিকম্প প্রস্তুতি দ্রুত যাচাইয়ের নির্দেশ

মহাপরিচালক জানান, আগামী বছর দ্বিতীয় ইউনিটের কমিশন ও প্রাথমিক স্টার্ট-আপ বা চালুকরণ কার্যক্রম শুরু হবে।

এছাড়াও বৈঠকে ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতের আরও সম্প্রসারণ এবং রূপপুর প্রকল্পের সফলতা ও অভিজ্ঞতার আলোকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজার যাত্রা, তাজমিন হত্যার তদন্তে নতুন তথ্য

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

আপডেটের সময়: ০৯:০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন-রোসাটম।

শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রমজানে পণ্যের সংকট হবে না, আমদানি প্রক্রিয়ায় পর্যাপ্ত মজুত: বাণিজ্যমন্ত্রী

বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক অগ্রগতি এবং এর প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান, ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরযুক্ত এই প্ল্যান্টের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক গ্রিড সংযোগ যত দ্রুত সম্ভব নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

রোসাটমের মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যে শক্তি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ২ হাজার ৪০০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।

আরও পড়ুনঃ  আপসনামায় জামিন দিলে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা হবে: আদালত