ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার ‘তারেক জিয়া নন, তিনি আরেক জিয়া’: চিফ হুইপ নূরুল ইসলাম মণি ফ্লিকের চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল ‘সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির অভিযোগ গঠন শুনানি আজ এক অনলাইন পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, জানালেন বাণিজ্যমন্ত্রী ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০ পূজার লম্বা ছুটিতে কাপ্তাইয়ে প্রতিদিন ১০ হাজার পর্যটকের সমাগমের আশা ঢাকা-১৫ আসনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময় চট্টগ্রাম বন্দরে ৩২৩ টিইইউ বিপজ্জনক রাসায়নিক, বৈরুতের মতো দুর্ঘটনার শঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দেখুন
আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ জোরকদমে এগিয়ে চলছে। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা শুরুর পাশাপাশি দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনায় এসব তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি মূলত একটি অত্যন্ত আধুনিক তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্পের কাজ সামনে এগিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও এই মেগা প্রকল্পটি সম্পূর্ণ সঠিক পথে রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি, স্বাস্থ্য খাতে নিউক্লিয়ার মেডিসিনের আধুনিক সুবিধা জেলা পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজও বর্তমানে চলমান রয়েছে।
এছাড়া, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও নতুন উদ্ভাবনচর্চা আরও বাড়াতে স্কুল ও কলেজ পর্যায়ে বেশি করে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করে স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশীয় বিভিন্ন উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। সভায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ  দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র!

আপডেটের সময়: ০৮:৫৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬