ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪ মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর জারি করা বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি আরব রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত এ রুটে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।

আরও পড়ুনঃ  ‘তারেক জিয়া নন, তিনি আরেক জিয়া’: চিফ হুইপ নূরুল ইসলাম মণি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট সূচি ব্যাহত হয়েছে। ফলে যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগোর ২৮টি ফ্লাইট রয়েছে।

আরও পড়ুনঃ  কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫

এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।

ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে সৌদি আরবগামী যাত্রী, দেশটি থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রী এবং ট্রানজিট যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি নতুন ফ্লাইটের সময়সূচি জানার জন্যও অপেক্ষা করতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুনঃ  ভারতের রাজস্থানে তীর্থযাত্রীবাহী বাস খাদে, নিহত ৮

এদিকে, উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বেবিচক। বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণ এবং বিমান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী

আপডেটের সময়: ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর জারি করা বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি আরব রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত এ রুটে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।

আরও পড়ুনঃ  বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী জাপানি বিনিয়োগকারীরা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট সূচি ব্যাহত হয়েছে। ফলে যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগোর ২৮টি ফ্লাইট রয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ আজ

এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।

ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে সৌদি আরবগামী যাত্রী, দেশটি থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রী এবং ট্রানজিট যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি নতুন ফ্লাইটের সময়সূচি জানার জন্যও অপেক্ষা করতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুনঃ  সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী