চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রোজী আক্তার ও তাঁর মেয়ে নাজমা খাতুন। তাঁদের বাড়ি জয়পুরহাটের জামালগঞ্জে।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেদকের নাম 
























