ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মিরপুরে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, হতাহতের খবর নেই গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ বাগেরহাটে, উন্নয়ন ও সমস্যা সমাধানের আশায় জেলাবাসী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো বাগেরহাট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রত্যাশা। দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা, নাজুক যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবার সংকট, নদীভাঙন ও বেকারত্বের মতো সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর এ সফর নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন জেলাবাসী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে তিনি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পণ্য পরিবহনে গতি সঞ্চার এবং দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে সড়কপথে মোংলা বন্দর থেকে বাগেরহাট সদর উপজেলার ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এর আগে ফকিরহাট উপজেলার কাটাখালি মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত করবেন তিনি। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও তাঁকে একনজর দেখার আগ্রহ তৈরি হয়েছে। তবে উৎসবের আমেজের পাশাপাশি জেলার দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রত্যাশাও জোরালো হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

বাগেরহাট সদর উপজেলার বাসিন্দা কালাম শেখ বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নানা সমস্যার মধ্যে বসবাস করছেন। রাস্তাঘাটের উন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা এবং জীবনযাত্রার মান বাড়াতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী এলাকার মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে উন্নয়নের ব্যবস্থা করবেন বলে আশা করছেন তিনি।

একই এলাকার বাসিন্দা বেলফার মোল্লা বলেন, বাগেরহাটের অনেক সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় উন্নয়নের অভাবে সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও শিক্ষা খাতে আরও উন্নয়ন প্রয়োজন। প্রধানমন্ত্রীর কাছে তাঁদের প্রত্যাশা, বাগেরহাটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সদর উপজেলার কাড়াপাড়া এলাকার বাসিন্দা রহমত সরদার বলেন, উন্নত চিকিৎসাসেবা পেতে বাগেরহাটের অনেক মানুষকে পার্শ্ববর্তী খুলনায় যেতে হয়। সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধি, রাস্তাঘাট সংস্কার এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।

জেলাবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফর শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না; বরং বাগেরহাটের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, মোংলা বন্দরের আধুনিকায়ন, অভ্যন্তরীণ সড়ক যোগাযোগের উন্নয়ন, নদীভাঙন রোধ, পর্যটনশিল্পের বিকাশ এবং সুন্দরবনকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  ১০ হাজার টাকায় ডাকাতদের হাতে তুলে দেওয়া হয় শ্যামলকে, তিন দিন পর মিলল লাশ

এ ছাড়া শিল্পকারখানা স্থাপন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং উপকূলীয় মানুষের জীবনমান পরিবর্তনে বিশেষ প্রকল্প গ্রহণের প্রত্যাশাও রয়েছে জেলাবাসীর।

স্থানীয়দের মতে, মোংলা বন্দর ও সুন্দরবনকে ঘিরে বাগেরহাটের রয়েছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা। পরিকল্পিত উন্নয়ন ও সরকারি বিশেষ উদ্যোগ নেওয়া হলে জেলাটি দেশের অন্যতম অর্থনৈতিক সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হতে পারে।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এখন জেলাবাসীর প্রত্যাশা, এই সফরের মাধ্যমে জেলার দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ বাগেরহাটে, উন্নয়ন ও সমস্যা সমাধানের আশায় জেলাবাসী

আপডেটের সময়: ০৭:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো বাগেরহাট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রত্যাশা। দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা, নাজুক যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবার সংকট, নদীভাঙন ও বেকারত্বের মতো সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর এ সফর নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন জেলাবাসী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে তিনি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পণ্য পরিবহনে গতি সঞ্চার এবং দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে সড়কপথে মোংলা বন্দর থেকে বাগেরহাট সদর উপজেলার ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এর আগে ফকিরহাট উপজেলার কাটাখালি মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত করবেন তিনি। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও তাঁকে একনজর দেখার আগ্রহ তৈরি হয়েছে। তবে উৎসবের আমেজের পাশাপাশি জেলার দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রত্যাশাও জোরালো হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে ফের গ্রেপ্তার দেখানো