ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দীর্ঘ বিরতির পর খুলছে সেন্টমার্টিন, পর্যটক বাড়লেও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

দীর্ঘ নয় মাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। পর্যটন চালুর সিদ্ধান্তে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরলেও পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং রাত্রিযাপনের অনুমতি নিয়ে পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

এবার প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। গত দুই বছর দৈনিক পর্যটকের সংখ্যা ছিল দুই হাজার। একই সঙ্গে শুরু থেকেই দ্বীপে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরিবেশবিদদের আশঙ্কা, পর্যটকের সংখ্যা বাড়লেও সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন ও পরিবেশগত অবকাঠামো পর্যাপ্তভাবে প্রস্তুত হয়নি। এতে প্রবালপ্রাচীর, সামুদ্রিক জীববৈচিত্র্য ও দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সম্প্রতি সরেজমিনে দ্বীপ ঘুরে দেখা গেছে, পর্যটকদের স্বাগত জানাতে রিসোর্ট ও কটেজগুলোতে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ। রেস্তোরাঁগুলো খাবারের আয়োজন প্রস্তুত করছে, দোকানগুলোতে তোলা হচ্ছে নতুন পণ্য। দীর্ঘদিন পর্যটক না থাকায় আর্থিক সংকটে পড়া ব্যবসায়ীরা নতুন মৌসুমে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন।

এবার পর্যটক পরিবহনের জন্য কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটকে কেন্দ্র করে জাহাজ চলাচলের পরিকল্পনা করা হয়েছে। আগে টেকনাফ থেকে দ্বীপে যাতায়াতের সুযোগ থাকলেও নিরাপত্তা ও পরিবেশগত কারণে সেই পথ বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে যাত্রার দূরত্ব বেশি হওয়ায় পর্যটকদের সময় ও খরচ বাড়ছে। এ বাড়তি ব্যয় পর্যটকদের আগ্রহে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় রয়েছে ব্যবসায়ীদের।

সরকারের সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। অনলাইন ভ্রমণ অনুমতিপত্র ও কিউআর কোডভিত্তিক ব্যবস্থা চালুর কথা রয়েছে। দ্বীপে প্রবেশের জন্য পরিবেশ সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ১ নভেম্বর থেকেই রাত্রিযাপনের অনুমতি দেওয়া হলেও সেদিন জাহাজ চলাচল শুরু হয়নি।

পরিবেশ সংরক্ষণে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধ রাখা হয়েছে। সৈকতে উচ্চ শব্দে গানবাজনা, রাতে পরিবেশের ক্ষতি হয় এমন আলো ব্যবহার এবং উন্মুক্ত স্থানে বারবিকিউ আয়োজনেও নিষেধাজ্ঞা রয়েছে। প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ছেঁড়াদ্বীপে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। তবে এসব বিধিনিষেধ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও পড়ুনঃ  মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গবেষণায় উঠে এসেছে পরিবেশগত সংকট

সেন্টমার্টিনের পরিবেশগত সংকটের চিত্র বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দ্বীপে স্থাপনা ও উন্নয়নকাজে ব্যবহৃত এলাকার পরিমাণ ২ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। উপগ্রহচিত্র বিশ্লেষণ করে করা ওই গবেষণায় ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে দ্বীপের প্রায় ২৫ শতাংশ প্রবালপ্রাচীর অবক্ষয়ের তথ্যও উঠে আসে।

গত ২৯ মে প্রকাশিত আরেক গবেষণায় ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত দ্বীপের ১০৭টি স্থানের পানির গুণগত মান বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পর্যটন নিষেধাজ্ঞার সময়ে সমুদ্রের পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বেড়েছিল।

নিষেধাজ্ঞার আগে প্রতি লিটার পানিতে অক্সিজেনের মাত্রা ছিল ৬ থেকে ৬ দশমিক ৬ মিলিগ্রাম। নিষেধাজ্ঞার সময়ে তা বেড়ে ৭ দশমিক ১ থেকে ৭ দশমিক ৪ মিলিগ্রামে পৌঁছায়। একই সময়ে পানির পিএইচ মানেও পরিবর্তন দেখা যায়।

তবে গবেষকেরা সতর্ক করেছেন, পানির গুণগত মানের পরিবর্তনের একমাত্র কারণ পর্যটন নিষেধাজ্ঞা নয়। পানির তাপমাত্রা, বৃষ্টিপাত, লবণাক্ততা ও নাফ নদীর পানির প্রবাহের মতো প্রাকৃতিক ও মৌসুমি বিষয়ও এর ওপর প্রভাব ফেলতে পারে। গবেষণায় দ্বীপের পূর্বাংশের নমুনা সংগ্রহস্থলকে বেশি গুরুত্ব দেওয়ায় পর্যটন বন্ধের পুরো কৃতিত্ব পানির মানের উন্নতিকে দেওয়া সম্ভব নয়। তবে পর্যটন নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগের গুরুত্ব এতে উঠে এসেছে।

বর্জ্য ও সুপেয় পানির সংকট নিয়ে উদ্বেগ

সংশ্লিষ্টদের মতে, দ্বীপের পরিবেশগত সংকটের অন্যতম কারণ দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা। পর্যটকের সংখ্যা বাড়লে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, পলিথিন ও অন্যান্য বর্জ্যও বাড়বে। যথাযথভাবে এসব বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা না হলে সৈকত, সমুদ্র ও প্রবালপ্রাচীর ক্ষতিগ্রস্ত হতে পারে।

একই সঙ্গে পর্যটকদের অতিরিক্ত চাপ দ্বীপের সীমিত সুপেয় পানির উৎসের ওপর প্রভাব ফেলতে পারে। হোটেল-রেস্তোরাঁর পয়োনিষ্কাশন ব্যবস্থা যথাযথ না হলে অপরিশোধিত বর্জ্য সমুদ্রে মিশে সামুদ্রিক পরিবেশের ক্ষতি করতে পারে।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, পুরোপুরি সৌরায়িত হবে সংসদ ভবন

পর্যটকদের চলাচল, নৌযানের শব্দ ও আলো, সৈকতে রাতের কর্মকাণ্ড এবং প্রবালের ওপর অনিয়ন্ত্রিত পদচারণাও জীববৈচিত্র্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সামুদ্রিক কচ্ছপ, পাখি ও অন্যান্য প্রাণীর প্রজনন ও বিচরণক্ষেত্র মানুষের উপস্থিতিতে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব ঝুঁকি কমাতে নিয়মিত তদারকি, বর্জ্য অপসারণ এবং পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণ জরুরি।

পর্যটন চালু হওয়ায় আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, পর্যটন বন্ধ থাকায় দ্বীপের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান, নৌযান ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষের আয় কমে গেছে। পর্যটন চালু হওয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে তাঁদের মধ্যে।

সেন্টমার্টিনের কটেজ মালিক নুরুল আবছার বলেন, দীর্ঘদিন প্রায় সব কটেজ বন্ধ থাকায় মালিকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অনেক কটেজ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারে অতিরিক্ত খরচ করতে হয়েছে।

তিনি বলেন, দ্বীপে বিদ্যুৎ ও সুপেয় পানির সংকট রয়েছে। বেশিরভাগ কটেজে জেনারেটরই একমাত্র ভরসা। জ্বালানির দামও বেশি। তবে দীর্ঘদিন পর পর্যটক আসায় তাঁরা আশাবাদী। পর্যটকদের পদচারণায় দ্বীপ আবার মুখর হয়ে উঠবে বলে আশা করছেন তিনি।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও প্রশাসনিক অনুমোদনের কারণে এতদিন জাহাজ চলাচল সম্ভব হয়নি। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় বৃহস্পতিবার নির্ধারিত সময়েই জাহাজ চলাচল শুরু হবে।

পরিবেশগত অবকাঠামো নিশ্চিত না করে পর্যটক বাড়ানো ঠিক হয়নি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ এবং পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু পর্যটকদের অনেকেই এর পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতন নন। তাঁদের অসচেতন আচরণে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, পর্যটকের চলাচল সীমিত থাকায় দ্বীপের পরিবেশ কিছুটা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছিল। কিন্তু পর্যটকদের চাপ সামলানোর মতো পরিবেশগত অবকাঠামো ও ব্যবস্থাপনা নিশ্চিত না করে পর্যটকের সংখ্যা বাড়ানো এবং রাত্রিযাপনের সুযোগ সম্প্রসারণ করা ঠিক হয়নি। এতে দ্বীপের পরিবেশের ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী মুনিরা পারভীন রুবা বলেন, সেন্টমার্টিন শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ এবং অত্যন্ত সংবেদনশীল প্রতিবেশব্যবস্থা। পরিবেশ ও জীববৈচিত্র্যের বিষয়টি বিবেচনা না করে পর্যটকের সংখ্যা বাড়ালে দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি হতে পারে।

তিনি বলেন, আগে দৈনিক সর্বোচ্চ দুই হাজার পর্যটকের অনুমতি থাকলেও এবার তা বাড়িয়ে সাড়ে তিন হাজার করা হয়েছে। একই সঙ্গে শুরু থেকেই রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। অথচ পর্যটকের চাপ সামলানোর মতো সুপেয় পানির ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন ও পরিবেশগত অবকাঠামো কতটা প্রস্তুত, তা আগে নিশ্চিত করা জরুরি।

মুনিরা পারভীন রুবা আরও বলেন, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় বেলা দীর্ঘদিন ধরে আইনি ও পরিবেশগত লড়াই চালিয়ে আসছে। ২০০৯ সালে দ্বীপের অবৈধ হোটেল, মোটেল, রিসোর্ট ও বাণিজ্যিক স্থাপনা অপসারণ এবং প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার দাবিতে জনস্বার্থে মামলা করা হয়। ২০১১ সালে হাইকোর্ট এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এরপরও অপরিকল্পিত স্থাপনা, পর্যটনের অনিয়ন্ত্রিত বিস্তার ও পরিবেশবিধি লঙ্ঘনের ঝুঁকি পুরোপুরি দূর হয়নি।

তাঁর উদ্বেগ, পর্যটকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও দ্বীপের পরিবেশগত ধারণক্ষমতা নির্ধারণ ও সেই অনুযায়ী ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে কি না। অতিরিক্ত পর্যটকের কারণে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য বাড়বে, সুপেয় পানির ওপর চাপ তৈরি হবে এবং হোটেল-রেস্তোরাঁর অপরিশোধিত পয়োবর্জ্য সমুদ্রে মিশে সামুদ্রিক পরিবেশের ক্ষতি করতে পারে।

তিনি বলেন, পর্যটন বন্ধ রাখা কিংবা স্থানীয় মানুষের জীবিকা উপেক্ষা করা স্থায়ী সমাধান নয়। দ্বীপের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ সংরক্ষণ—দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। পর্যটন হতে হবে নিয়ন্ত্রিত, পরিবেশবান্ধব এবং দ্বীপের ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব পর্যটনব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, পর্যটকের সংখ্যা বাড়ানোর বিষয়ে আন্তমন্ত্রণালয় পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটকদের বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশনের জন্য প্রস্তুতি রয়েছে। দুটি বেসরকারি এনজিও এ বিষয়ে কাজ করছে। দ্বীপের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার বিষয়েও প্রশাসন সতর্ক রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দীর্ঘ বিরতির পর খুলছে সেন্টমার্টিন, পর্যটক বাড়লেও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

আপডেটের সময়: ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

দীর্ঘ নয় মাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। পর্যটন চালুর সিদ্ধান্তে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরলেও পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং রাত্রিযাপনের অনুমতি নিয়ে পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

এবার প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। গত দুই বছর দৈনিক পর্যটকের সংখ্যা ছিল দুই হাজার। একই সঙ্গে শুরু থেকেই দ্বীপে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরিবেশবিদদের আশঙ্কা, পর্যটকের সংখ্যা বাড়লেও সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন ও পরিবেশগত অবকাঠামো পর্যাপ্তভাবে প্রস্তুত হয়নি। এতে প্রবালপ্রাচীর, সামুদ্রিক জীববৈচিত্র্য ও দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সম্প্রতি সরেজমিনে দ্বীপ ঘুরে দেখা গেছে, পর্যটকদের স্বাগত জানাতে রিসোর্ট ও কটেজগুলোতে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ। রেস্তোরাঁগুলো খাবারের আয়োজন প্রস্তুত করছে, দোকানগুলোতে তোলা হচ্ছে নতুন পণ্য। দীর্ঘদিন পর্যটক না থাকায় আর্থিক সংকটে পড়া ব্যবসায়ীরা নতুন মৌসুমে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন।

এবার পর্যটক পরিবহনের জন্য কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটকে কেন্দ্র করে জাহাজ চলাচলের পরিকল্পনা করা হয়েছে। আগে টেকনাফ থেকে দ্বীপে যাতায়াতের সুযোগ থাকলেও নিরাপত্তা ও পরিবেশগত কারণে সেই পথ বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে যাত্রার দূরত্ব বেশি হওয়ায় পর্যটকদের সময় ও খরচ বাড়ছে। এ বাড়তি ব্যয় পর্যটকদের আগ্রহে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় রয়েছে ব্যবসায়ীদের।

সরকারের সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। অনলাইন ভ্রমণ অনুমতিপত্র ও কিউআর কোডভিত্তিক ব্যবস্থা চালুর কথা রয়েছে। দ্বীপে প্রবেশের জন্য পরিবেশ সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ১ নভেম্বর থেকেই রাত্রিযাপনের অনুমতি দেওয়া হলেও সেদিন জাহাজ চলাচল শুরু হয়নি।

পরিবেশ সংরক্ষণে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধ রাখা হয়েছে। সৈকতে উচ্চ শব্দে গানবাজনা, রাতে পরিবেশের ক্ষতি হয় এমন আলো ব্যবহার এবং উন্মুক্ত স্থানে বারবিকিউ আয়োজনেও নিষেধাজ্ঞা রয়েছে। প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ছেঁড়াদ্বীপে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। তবে এসব বিধিনিষেধ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

গবেষণায় উঠে এসেছে পরিবেশগত সংকট

সেন্টমার্টিনের পরিবেশগত সংকটের চিত্র বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দ্বীপে স্থাপনা ও উন্নয়নকাজে ব্যবহৃত এলাকার পরিমাণ ২ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। উপগ্রহচিত্র বিশ্লেষণ করে করা ওই গবেষণায় ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে দ্বীপের প্রায় ২৫ শতাংশ প্রবালপ্রাচীর অবক্ষয়ের তথ্যও উঠে আসে।

গত ২৯ মে প্রকাশিত আরেক গবেষণায় ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত দ্বীপের ১০৭টি স্থানের পানির গুণগত মান বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পর্যটন নিষেধাজ্ঞার সময়ে সমুদ্রের পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বেড়েছিল।

নিষেধাজ্ঞার আগে প্রতি লিটার পানিতে অক্সিজেনের মাত্রা ছিল ৬ থেকে ৬ দশমিক ৬ মিলিগ্রাম। নিষেধাজ্ঞার সময়ে তা বেড়ে ৭ দশমিক ১ থেকে ৭ দশমিক ৪ মিলিগ্রামে পৌঁছায়। একই সময়ে পানির পিএইচ মানেও পরিবর্তন দেখা যায়।

তবে গবেষকেরা সতর্ক করেছেন, পানির গুণগত মানের পরিবর্তনের একমাত্র কারণ পর্যটন নিষেধাজ্ঞা নয়। পানির তাপমাত্রা, বৃষ্টিপাত, লবণাক্ততা ও নাফ নদীর পানির প্রবাহের মতো প্রাকৃতিক ও মৌসুমি বিষয়ও এর ওপর প্রভাব ফেলতে পারে। গবেষণায় দ্বীপের পূর্বাংশের নমুনা সংগ্রহস্থলকে বেশি গুরুত্ব দেওয়ায় পর্যটন বন্ধের পুরো কৃতিত্ব পানির মানের উন্নতিকে দেওয়া সম্ভব নয়। তবে পর্যটন নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগের গুরুত্ব এতে উঠে এসেছে।

বর্জ্য ও সুপেয় পানির সংকট নিয়ে উদ্বেগ

সংশ্লিষ্টদের মতে, দ্বীপের পরিবেশগত সংকটের অন্যতম কারণ দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা। পর্যটকের সংখ্যা বাড়লে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, পলিথিন ও অন্যান্য বর্জ্যও বাড়বে। যথাযথভাবে এসব বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা না হলে সৈকত, সমুদ্র ও প্রবালপ্রাচীর ক্ষতিগ্রস্ত হতে পারে।

একই সঙ্গে পর্যটকদের অতিরিক্ত চাপ দ্বীপের সীমিত সুপেয় পানির উৎসের ওপর প্রভাব ফেলতে পারে। হোটেল-রেস্তোরাঁর পয়োনিষ্কাশন ব্যবস্থা যথাযথ না হলে অপরিশোধিত বর্জ্য সমুদ্রে মিশে সামুদ্রিক পরিবেশের ক্ষতি করতে পারে।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

পর্যটকদের চলাচল, নৌযানের শব্দ ও আলো, সৈকতে রাতের কর্মকাণ্ড এবং প্রবালের ওপর অনিয়ন্ত্রিত পদচারণাও জীববৈচিত্র্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সামুদ্রিক কচ্ছপ, পাখি ও অন্যান্য প্রাণীর প্রজনন ও বিচরণক্ষেত্র মানুষের উপস্থিতিতে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব ঝুঁকি কমাতে নিয়মিত তদারকি, বর্জ্য অপসারণ এবং পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণ জরুরি।

পর্যটন চালু হওয়ায় আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, পর্যটন বন্ধ থাকায় দ্বীপের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান, নৌযান ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষের আয় কমে গেছে। পর্যটন চালু হওয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে তাঁদের মধ্যে।

সেন্টমার্টিনের কটেজ মালিক নুরুল আবছার বলেন, দীর্ঘদিন প্রায় সব কটেজ বন্ধ থাকায় মালিকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অনেক কটেজ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারে অতিরিক্ত খরচ করতে হয়েছে।

তিনি বলেন, দ্বীপে বিদ্যুৎ ও সুপেয় পানির সংকট রয়েছে। বেশিরভাগ কটেজে জেনারেটরই একমাত্র ভরসা। জ্বালানির দামও বেশি। তবে দীর্ঘদিন পর পর্যটক আসায় তাঁরা আশাবাদী। পর্যটকদের পদচারণায় দ্বীপ আবার মুখর হয়ে উঠবে বলে আশা করছেন তিনি।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও প্রশাসনিক অনুমোদনের কারণে এতদিন জাহাজ চলাচল সম্ভব হয়নি। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় বৃহস্পতিবার নির্ধারিত সময়েই জাহাজ চলাচল শুরু হবে।

পরিবেশগত অবকাঠামো নিশ্চিত না করে পর্যটক বাড়ানো ঠিক হয়নি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ এবং পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু পর্যটকদের অনেকেই এর পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতন নন। তাঁদের অসচেতন আচরণে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, পর্যটকের চলাচল সীমিত থাকায় দ্বীপের পরিবেশ কিছুটা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছিল। কিন্তু পর্যটকদের চাপ সামলানোর মতো পরিবেশগত অবকাঠামো ও ব্যবস্থাপনা নিশ্চিত না করে পর্যটকের সংখ্যা বাড়ানো এবং রাত্রিযাপনের সুযোগ সম্প্রসারণ করা ঠিক হয়নি। এতে দ্বীপের পরিবেশের ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮ দোকান ও ৫ বসতঘর