ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বাধীনতার পর একটি দল বিভিন্ন আইন প্রণয়ন ও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার সংকুচিত করেছিল। পরবর্তী সময়ে দেশ আবার নতুন পথের সন্ধান পায় এবং উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

রিজভী আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যেও গণতান্ত্রিক চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে। প্রতিটি গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে ৭ নভেম্বরের আদর্শ জড়িয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, বারবার বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র হয়েছে এবং এখনও হচ্ছে। তাঁর দাবি, ২০২৪ সালের পরাজিত শক্তি ক্ষমতায় থেকে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। ২০২৪ সালের আন্দোলনের পেছনেও ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, কোথাও কোথাও গলির ভেতর থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তাঁর অভিযোগ, পাশের দেশে অবস্থানরত ষড়যন্ত্রকারীদের অর্থায়নে দুষ্কৃতকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে। জনগণ তাদের প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যাসিস্টদের আবার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন রিজভী। বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে অবস্থান নেবে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেটের সময়: ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বাধীনতার পর একটি দল বিভিন্ন আইন প্রণয়ন ও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার সংকুচিত করেছিল। পরবর্তী সময়ে দেশ আবার নতুন পথের সন্ধান পায় এবং উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২