ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে শুটিং ক্লাবের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে পরীমনি অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা চালানো হয়। এ সময় তিনি গাড়িতে উঠতেও পারেননি বলে জানান। পরিস্থিতির কারণে থানায় ফোন করতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক

শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল এবং রোববার ছিল এর শেষ দিন। পরীমনির অভিযোগ, অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে তিনি মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকেরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।’

অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে পরীমনি বলেন, কারও কোনো ক্ষোভ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল। ঘটনাটিকে পরিকল্পিত বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

এ ছাড়া শুটিং ক্লাবে একটি স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি প্রশ্ন করেন, এসব ভাঙচুরের দায় কে নেবে এবং অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা হেনস্তার শিকার হলে তার দায়িত্বই বা কে নেবে।

গুলশান থানার ওসি জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’

তবে পরীমনির গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।’

আরও পড়ুনঃ  ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

ফেসবুক লাইভে পরীমনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে গুলশান থানা-পুলিশ উপস্থিত থাকলেও তারা তাকে বের হতে সহায়তা করতে পারেনি। পরে অতিরিক্ত পুলিশ ডাকতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমনি তাদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। নিরাপত্তা নিয়েও প্রশ্ন করেন এই অভিনেত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

আপডেটের সময়: ০৮:৪২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে শুটিং ক্লাবের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে পরীমনি অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা চালানো হয়। এ সময় তিনি গাড়িতে উঠতেও পারেননি বলে জানান। পরিস্থিতির কারণে থানায় ফোন করতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল এবং রোববার ছিল এর শেষ দিন। পরীমনির অভিযোগ, অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে তিনি মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকেরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।’

অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে পরীমনি বলেন, কারও কোনো ক্ষোভ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল। ঘটনাটিকে পরিকল্পিত বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

এ ছাড়া শুটিং ক্লাবে একটি স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি প্রশ্ন করেন, এসব ভাঙচুরের দায় কে নেবে এবং অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা হেনস্তার শিকার হলে তার দায়িত্বই বা কে নেবে।

গুলশান থানার ওসি জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’

তবে পরীমনির গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।’

আরও পড়ুনঃ  ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন