ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীতে ত্বকের যত্নে গ্লিসারিনের উপকারিতা জানেন? রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু আজ ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে পাল্টা খোঁচা অপু বিশ্বাসের বকেয়া বেতন নিয়ে অসন্তোষ, কুমিল্লায় এক মাসের জন্য ডেনিম কারখানা বন্ধ ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের ঘটনা বিশ্ব ক্রিকেটে ব্যাপক আলোড়ন তুলেছিল। তদন্ত শেষে তিন অস্ট্রেলীয় ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। আট বছর পর সাবেক ওপেনার উসমান খাজার নতুন দাবি ঘিরে ঘটনাটি আবার আলোচনায় এসেছে। তবে এ নিয়ে পুনরায় তদন্তের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন খাজা। তাঁর দাবি, বল টেম্পারিংয়ের ঘটনায় শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট নয়, দলের অন্য সদস্যরাও জড়িত ছিলেন। ওয়ার্নার খাজার এ দাবিকে ‘শতভাগ সত্যি’ বলে সমর্থন করেছেন। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, ওই দলের আরেক সদস্যও সবার জড়িত থাকার দাবিকে সত্যি বলে নিশ্চিত করেছেন।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, খাজা ও ওয়ার্নারের বক্তব্য সত্ত্বেও ২০১৮ সালের ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে তদন্ত শুরুর কোনো জোরালো কারণ নেই। কেপটাউনের ড্রেসিংরুমে থাকা অন্যদের বক্তব্যের সঙ্গে খাজার বর্ণনার পার্থক্য থাকায় পুরোনো ঘটনা আবার খতিয়ে দেখার প্রয়োজনও দেখছেন না তিনি।

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল

এসইএন রেডিওকে গ্রিনবার্গ বলেন, “পেছনে ফিরে কোনোই লাভ নেই। এটাই সিএ বোর্ডের পরিষ্কার অবস্থান। আমার মনে হয় এখন সামনে তাকানোর সময়। ২০১৮ সালে পূর্ববর্তী নেতৃত্বের আমলে বিষয়টির নিষ্পত্তি হয়েছিল। অতীতের কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা বা পেছনের ঘটনাকে বিচার করে মূল্যায়ন করা—এগুলো আমরা আর করতে চাই না।”

মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া নিজের আত্মজীবনী ‘সবর’-এ বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে একটি পূর্ণাঙ্গ অধ্যায় লিখেছেন খাজা। বইটির কিছু অংশ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি দাবি করেন, এই ঘটনায় শুধু ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফট দায়ী ছিলেন না; দলের সবাই বিষয়টি জানতেন। এমনকি নিউল্যান্ডসে হাতেনাতে ধরা পড়ার আগে পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

খাজা আরও জানান, পুরো কেপটাউন টেস্টে ব্যানক্রফটের পাশে থাকলেও তদন্তের সময় বোর্ড তাঁর সাক্ষাৎকার নেয়নি।

ওয়ার্নার খাজার দাবিগুলোকে ‘শতভাগ সত্যি’ বলে সমর্থন করেছেন। কেপটাউনে অস্ট্রেলিয়া দলের সদস্য চ্যাড সেয়ার্সও শনিবার চ্যানেল ৭-কে বলেন, “উসমান তার বইয়ে যা লিখেছে, সবই সত্যি।”

২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না গ্রিনবার্গ। তবে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ছিলেন। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার একই পদে দায়িত্ব নেন। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে থাকাকালে কেপটাউন টেস্টে অংশ নেওয়া অনেক খেলোয়াড়ের সঙ্গে এ ঘটনা নিয়ে কথা বলেন তিনি। তদন্তের পূর্ণাঙ্গ প্রতিলিপিও দেখেছেন।

মঙ্গলবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গ্রিনবার্গ স্বীকার করেন, তিনি এখনো খাজার বইটি পড়েননি। তবে এ বিষয়ে খাজার সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। নতুন করে তদন্ত শুরুর কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

গ্রিনবার্গ বলেন, “আমরা যে তথ্য পেয়েছি, তার ভিত্তিতে তদন্তের ফলাফলে আমরা সন্তুষ্ট বলে জানিয়েছি। এর মধ্যে উসমানের কাছ থেকে পাওয়া তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে এবং এ বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তদন্ত পুনরায় শুরু করার বা বিষয়টি আবার খতিয়ে দেখার মতো কোনো জোরালো কারণ আমি দেখছি না। আমার মনে হয় না এতে কোনো লাভ হতে পারে।”

তিনি আরও জানান, কেপটাউনের ড্রেসিংরুমে থাকা অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁদের বক্তব্য খাজার বর্ণনার সঙ্গে ভিন্ন। এ বিষয়ে কেপটাউনে খেলা অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স শিগগিরই কথা বলবেন বলে জানান গ্রিনবার্গ।

ওই ম্যাচের একাদশে থাকা আরেক পেসার মিচেল স্টার্ক মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া পার্থে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলতে পারেন কেপটাউনে খেলা মিচেল মার্শ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শীতে ত্বকের যত্নে গ্লিসারিনের উপকারিতা জানেন?

কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

আপডেটের সময়: ০৮:৫৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের ঘটনা বিশ্ব ক্রিকেটে ব্যাপক আলোড়ন তুলেছিল। তদন্ত শেষে তিন অস্ট্রেলীয় ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। আট বছর পর সাবেক ওপেনার উসমান খাজার নতুন দাবি ঘিরে ঘটনাটি আবার আলোচনায় এসেছে। তবে এ নিয়ে পুনরায় তদন্তের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন খাজা। তাঁর দাবি, বল টেম্পারিংয়ের ঘটনায় শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট নয়, দলের অন্য সদস্যরাও জড়িত ছিলেন। ওয়ার্নার খাজার এ দাবিকে ‘শতভাগ সত্যি’ বলে সমর্থন করেছেন। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, ওই দলের আরেক সদস্যও সবার জড়িত থাকার দাবিকে সত্যি বলে নিশ্চিত করেছেন।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, খাজা ও ওয়ার্নারের বক্তব্য সত্ত্বেও ২০১৮ সালের ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে তদন্ত শুরুর কোনো জোরালো কারণ নেই। কেপটাউনের ড্রেসিংরুমে থাকা অন্যদের বক্তব্যের সঙ্গে খাজার বর্ণনার পার্থক্য থাকায় পুরোনো ঘটনা আবার খতিয়ে দেখার প্রয়োজনও দেখছেন না তিনি।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

এসইএন রেডিওকে গ্রিনবার্গ বলেন, “পেছনে ফিরে কোনোই লাভ নেই। এটাই সিএ বোর্ডের পরিষ্কার অবস্থান। আমার মনে হয় এখন সামনে তাকানোর সময়। ২০১৮ সালে পূর্ববর্তী নেতৃত্বের আমলে বিষয়টির নিষ্পত্তি হয়েছিল। অতীতের কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা বা পেছনের ঘটনাকে বিচার করে মূল্যায়ন করা—এগুলো আমরা আর করতে চাই না।”

মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া নিজের আত্মজীবনী ‘সবর’-এ বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে একটি পূর্ণাঙ্গ অধ্যায় লিখেছেন খাজা। বইটির কিছু অংশ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি দাবি করেন, এই ঘটনায় শুধু ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফট দায়ী ছিলেন না; দলের সবাই বিষয়টি জানতেন। এমনকি নিউল্যান্ডসে হাতেনাতে ধরা পড়ার আগে পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

খাজা আরও জানান, পুরো কেপটাউন টেস্টে ব্যানক্রফটের পাশে থাকলেও তদন্তের সময় বোর্ড তাঁর সাক্ষাৎকার নেয়নি।

ওয়ার্নার খাজার দাবিগুলোকে ‘শতভাগ সত্যি’ বলে সমর্থন করেছেন। কেপটাউনে অস্ট্রেলিয়া দলের সদস্য চ্যাড সেয়ার্সও শনিবার চ্যানেল ৭-কে বলেন, “উসমান তার বইয়ে যা লিখেছে, সবই সত্যি।”

২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না গ্রিনবার্গ। তবে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ছিলেন। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার একই পদে দায়িত্ব নেন। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে থাকাকালে কেপটাউন টেস্টে অংশ নেওয়া অনেক খেলোয়াড়ের সঙ্গে এ ঘটনা নিয়ে কথা বলেন তিনি। তদন্তের পূর্ণাঙ্গ প্রতিলিপিও দেখেছেন।

মঙ্গলবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গ্রিনবার্গ স্বীকার করেন, তিনি এখনো খাজার বইটি পড়েননি। তবে এ বিষয়ে খাজার সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। নতুন করে তদন্ত শুরুর কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা