ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী

ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের তৎপরতা থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে দলটির দোসররা গোপনে নানা ধরনের অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক, ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন

রিজভী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। গোপনে নানা কায়দায় পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা নানা ধরনের অরাজকতা করছে। নানা ধরনের গোপন নাশকতায় যুক্ত হয়েছে। কোথাও বোমাবাজি করছে, কোথাও ককটেল বিস্ফোরণ করছে, কোথাও গাড়িতে আগুন লাগাচ্ছে, আবার গার্মেন্টস শিল্পে তারা নানা ধরনের অরাজকতা করছে।’

রেললাইনের এস-প্লেট খুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের এস-প্লেট খুলে নেওয়ার ঘটনাকে বড় ধরনের নাশকতার চেষ্টা হিসেবে উল্লেখ করেন বিএনপির এই নেতা।

আরও পড়ুনঃ  বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’

তিনি বলেন, গত পরশু নাশকতার উদ্দেশ্যে রেললাইনের এস-প্লেট খুলে নেওয়া হয়েছিল। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে রেল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ায় অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে।

পোশাকশিল্পে অস্থিরতা তৈরির অভিযোগ

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে রিজভী বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা শ্রমিকদের কারখানায় যেতে বাধা দিচ্ছে। এত প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

রিজভীর অভিযোগ, চিহ্নিত দুষ্কৃতকারীরা দেশের স্বার্থ ও অর্থনীতির ক্ষতি করেও নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের ষড়যন্ত্র সফল হবে না।

তিনি আরও বলেন, নাশকতার প্রতিটি ষড়যন্ত্র ধরা পড়ছে এবং জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছে। প্রতিদিনই বোমা ও বিভিন্ন ধরনের অস্ত্রসহ একের পর এক নাশকতাকারীকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী

আপডেটের সময়: ১০:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের তৎপরতা থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে দলটির দোসররা গোপনে নানা ধরনের অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা

রিজভী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। গোপনে নানা কায়দায় পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা নানা ধরনের অরাজকতা করছে। নানা ধরনের গোপন নাশকতায় যুক্ত হয়েছে। কোথাও বোমাবাজি করছে, কোথাও ককটেল বিস্ফোরণ করছে, কোথাও গাড়িতে আগুন লাগাচ্ছে, আবার গার্মেন্টস শিল্পে তারা নানা ধরনের অরাজকতা করছে।’

রেললাইনের এস-প্লেট খুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের এস-প্লেট খুলে নেওয়ার ঘটনাকে বড় ধরনের নাশকতার চেষ্টা হিসেবে উল্লেখ করেন বিএনপির এই নেতা।

আরও পড়ুনঃ  সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী