ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

গাজীপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও যানজট প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মঙ্গলবারের জন্য ছুটি দেওয়া হয়েছে আরও ৩০টি কারখানায়।

আরও পড়ুনঃ  এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ

মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে প্রথমে চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে জয়দেবপুর ও নাওজোর এলাকায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার

সকাল সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আবারও একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও কর্মজীবী মানুষ।

মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক মামুন হোসাইন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর সরকারি হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিকদের অবরোধের কারণে শিল্পাঞ্চল গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে মঙ্গলবার ৩০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ

আপডেটের সময়: ০৩:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গাজীপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও যানজট প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মঙ্গলবারের জন্য ছুটি দেওয়া হয়েছে আরও ৩০টি কারখানায়।

আরও পড়ুনঃ  এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ

মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে প্রথমে চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে জয়দেবপুর ও নাওজোর এলাকায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

আরও পড়ুনঃ  ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সকাল সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আবারও একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও কর্মজীবী মানুষ।

মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক মামুন হোসাইন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর সরকারি হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার