ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফিলিপাইন ভারতের কাছ থেকে আকাশ ও পিনাকা কিনতে চায়, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায় সশস্ত্র বাহিনীই দেশের ঢাল, ভবিষ্যতেও থাকবে অগ্রণী ভূমিকায়: অর্থমন্ত্রী আমির খসরু কাজের সংকটে শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মামদানির বাংলাদেশের চলমান পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ বিষয়: ভারত ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১, দাবি হুতিদের লক্ষ্মীপুরের তরুণীকে বিয়ে, ইসলাম গ্রহণ করে চীনা যুবকের নাম আব্দুর রহমান মজুরি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ চলতি বছর মালয়েশিয়ায় ৪৬ হাজারের বেশি অভিবাসী আটক আইসিজের ঐতিহাসিক রায়ের পরও অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন, বড় বাধা রাখাইনের পরিস্থিতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

শ্রবণশক্তি হারিয়ে দীর্ঘদিন ধরে সংগীতজগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। তাঁর কণ্ঠে নতুন গান শোনার অপেক্ষায় ছিলেন ভক্ত-অনুরাগীরা। শারীরিক অসুস্থতার কারণে জনসমক্ষে উপস্থিতিও কমিয়ে দিয়েছিলেন এই গায়িকা। চলতি বছর হুইলচেয়ারে বসা অবস্থায় তাঁর একটি ছবি প্রকাশ্যে আসার পর উদ্বেগ আরও বেড়েছিল। তবে এবার ভক্তদের জন্য সুখবর—দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও মঞ্চে দেখা যাবে তাঁকে।

পরিচালক সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংগীতানুষ্ঠান ‘ক্যায়া জামানা থা’-তে অংশ নেবেন অলকা। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে সম্প্রতি অলকার বাড়িতে হাজির হয়েছিলেন সুভাষ ঘাই নিজেই। পরিচালকের আমন্ত্রণে আনন্দের সঙ্গে সাড়া দিয়েছেন গায়িকা।

আরও পড়ুনঃ  ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি

সামাজিক যোগাযোগমাধ্যমে অলকার সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুভাষ ঘাই। সেখানে তিনি লিখেছেন, ‘অলকা ইয়াগনিক আবার উজ্জ্বল হয়ে উঠছেন। তাঁর কণ্ঠ, ঔজ্জ্বল্য ও প্রাণশক্তি—সবকিছুতেই সেই পরিচিত জাদু এখনো রয়েছে। গত রাতে তাঁর বাড়িতে গিয়ে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সময় বিষয়টি আরও গভীরভাবে অনুভব করেছি।’

অলকার প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, আমন্ত্রণ পেয়ে অলকা উঠে দাঁড়ান। মুখে হাসি নিয়ে জানান, তিনি অনুষ্ঠানে আসবেন। তাঁর এই সম্মতিতে সবাই আনন্দিত হয়েছেন। অলকা যেন সব সময় ভালো থাকেন, সেই প্রত্যাশাও জানিয়েছেন সুভাষ ঘাই।

আরও পড়ুনঃ  কাজের সংকটে শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

সুভাষ ঘাই ও অলকা ইয়াগনিকের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিনের। ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’ ও ‘ইয়াদেঁ’সহ পরিচালকের একাধিক সিনেমায় গান গেয়েছেন এই সংগীতশিল্পী। তাই চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তির আয়োজনে অলকার উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।

উল্লেখ্য, ২০২৪ সালে আকস্মিক ভাইরাস সংক্রমণের কারণে শ্রবণশক্তি হারানোর কথা নিজেই জানিয়েছিলেন অলকা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। এরপর থেকে গান ও নিয়মিত কাজ থেকে অনেকটাই দূরে রয়েছেন এই শিল্পী।

আরও পড়ুনঃ  ৫১তম জন্মদিনে সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বললেন ললিত মোদি

কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে অলকা জানিয়েছিলেন, এখনো তাঁকে নানা শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কাজের প্রস্তাব পেলেও সব সময় তা গ্রহণ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে মঞ্চে ফেরার সম্মতি দিয়েছেন তিনি। ফলে আগামী ১১ ডিসেম্বরের অনুষ্ঠান ঘিরে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফিলিপাইন ভারতের কাছ থেকে আকাশ ও পিনাকা কিনতে চায়, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়

শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

আপডেটের সময়: ০৭:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শ্রবণশক্তি হারিয়ে দীর্ঘদিন ধরে সংগীতজগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। তাঁর কণ্ঠে নতুন গান শোনার অপেক্ষায় ছিলেন ভক্ত-অনুরাগীরা। শারীরিক অসুস্থতার কারণে জনসমক্ষে উপস্থিতিও কমিয়ে দিয়েছিলেন এই গায়িকা। চলতি বছর হুইলচেয়ারে বসা অবস্থায় তাঁর একটি ছবি প্রকাশ্যে আসার পর উদ্বেগ আরও বেড়েছিল। তবে এবার ভক্তদের জন্য সুখবর—দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও মঞ্চে দেখা যাবে তাঁকে।

পরিচালক সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংগীতানুষ্ঠান ‘ক্যায়া জামানা থা’-তে অংশ নেবেন অলকা। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে সম্প্রতি অলকার বাড়িতে হাজির হয়েছিলেন সুভাষ ঘাই নিজেই। পরিচালকের আমন্ত্রণে আনন্দের সঙ্গে সাড়া দিয়েছেন গায়িকা।

আরও পড়ুনঃ  তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

সামাজিক যোগাযোগমাধ্যমে অলকার সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুভাষ ঘাই। সেখানে তিনি লিখেছেন, ‘অলকা ইয়াগনিক আবার উজ্জ্বল হয়ে উঠছেন। তাঁর কণ্ঠ, ঔজ্জ্বল্য ও প্রাণশক্তি—সবকিছুতেই সেই পরিচিত জাদু এখনো রয়েছে। গত রাতে তাঁর বাড়িতে গিয়ে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সময় বিষয়টি আরও গভীরভাবে অনুভব করেছি।’

অলকার প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, আমন্ত্রণ পেয়ে অলকা উঠে দাঁড়ান। মুখে হাসি নিয়ে জানান, তিনি অনুষ্ঠানে আসবেন। তাঁর এই সম্মতিতে সবাই আনন্দিত হয়েছেন। অলকা যেন সব সময় ভালো থাকেন, সেই প্রত্যাশাও জানিয়েছেন সুভাষ ঘাই।

আরও পড়ুনঃ  কাজের সংকটে শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

সুভাষ ঘাই ও অলকা ইয়াগনিকের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিনের। ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’ ও ‘ইয়াদেঁ’সহ পরিচালকের একাধিক সিনেমায় গান গেয়েছেন এই সংগীতশিল্পী। তাই চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তির আয়োজনে অলকার উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।

উল্লেখ্য, ২০২৪ সালে আকস্মিক ভাইরাস সংক্রমণের কারণে শ্রবণশক্তি হারানোর কথা নিজেই জানিয়েছিলেন অলকা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। এরপর থেকে গান ও নিয়মিত কাজ থেকে অনেকটাই দূরে রয়েছেন এই শিল্পী।

আরও পড়ুনঃ  নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার