ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সাড়ে ৩৪ শতাংশ জমি পেলেন ছয় ক্রেতা এইচএসসি পুনর্নিরীক্ষণে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে বদলেছে ৪,৯৮৮ খাতার ফল বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহে ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন, আবু হানিফের অভিযোগ সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি জানাল এনসিপি পাকিস্তান সফরে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন খারিজ ‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’, মন্তব্য হুইপ দুলুর শেয়ারবাজারে পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,৩৫২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছেন ৯ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুনঃ  সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি জানাল এনসিপি

সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জনে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন।

নতুন শনাক্ত নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন। অন্যদিকে, নতুন সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮ জন, সিলেটে ১৫৮ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  ‘এখানে’ বলতে পুরো বিচারিক প্রক্রিয়া বুঝিয়েছি, ট্রাইব্যুনাল নয়: ফুয়াদ

রোগী ও হাসপাতালে ভর্তির চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ জন।

এ সময় পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অবরোধ প্রত্যাহার, দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাব

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২২ জন, চট্টগ্রামে ১২৮ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৬১ জন এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।

অন্যদিকে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেট ও রাজশাহীতে ৩ জন করে এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,৩৫২

আপডেটের সময়: ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছেন ৯ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুনঃ  ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জনে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন।

নতুন শনাক্ত নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন। অন্যদিকে, নতুন সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮ জন, সিলেটে ১৫৮ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ