ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 ইরান ইস্যুতে পাকিস্তানের অবস্থানে ক্ষুব্ধ আমিরাত, শ্রমিক ফেরত পাঠানোর অভিযোগ

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতির জেরে পাকিস্তানি শ্রমিকদের ব্যাপক হারে ফেরত পাঠানো হচ্ছে—এমন অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে আমিরাত থেকে শত শত পাকিস্তানি শ্রমিককে আটক ও দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। অনেকেই জানিয়েছেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

প্রতিবেদনে আরও দাবি করা হয়, এপ্রিলের মাঝামাঝি থেকে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের অনেক পাকিস্তানিকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গণহারে বহিষ্কারের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শুধুমাত্র অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে।

আরও পড়ুনঃ  ঈদের ছুটি ও ঈদযাত্রা নিয়ে সুখবর দিলেন সড়কমন্ত্রী

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, আমিরাতে বসবাসকারী প্রায় ২০ লাখ পাকিস্তানির বড় একটি অংশ শ্রমিক হিসেবে কাজ করেন এবং তারা প্রতি বছর বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠান। এমন পরিস্থিতিতে শ্রমিক বহিষ্কারের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: মাহদী আমিন

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান ও আঞ্চলিক জোটগত সমীকরণকে ঘিরেই এই উত্তেজনা তৈরি হয়েছে। তবে উভয় দেশই আনুষ্ঠানিকভাবে সম্পর্ক খারাপ হওয়ার কথা স্বীকার করেনি।

T ag
জনপ্রিয় পোস্ট

 ইরান ইস্যুতে পাকিস্তানের অবস্থানে ক্ষুব্ধ আমিরাত, শ্রমিক ফেরত পাঠানোর অভিযোগ

আপডেটের সময়: ১২:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতির জেরে পাকিস্তানি শ্রমিকদের ব্যাপক হারে ফেরত পাঠানো হচ্ছে—এমন অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে আমিরাত থেকে শত শত পাকিস্তানি শ্রমিককে আটক ও দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। অনেকেই জানিয়েছেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঈদের ছুটি ও ঈদযাত্রা নিয়ে সুখবর দিলেন সড়কমন্ত্রী

প্রতিবেদনে আরও দাবি করা হয়, এপ্রিলের মাঝামাঝি থেকে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের অনেক পাকিস্তানিকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গণহারে বহিষ্কারের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শুধুমাত্র অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে।

আরও পড়ুনঃ  কংগ্রেসসহ জোটের সমর্থনে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, রাজনীতিতে ঐতিহাসিক পালাবদল

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, আমিরাতে বসবাসকারী প্রায় ২০ লাখ পাকিস্তানির বড় একটি অংশ শ্রমিক হিসেবে কাজ করেন এবং তারা প্রতি বছর বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠান। এমন পরিস্থিতিতে শ্রমিক বহিষ্কারের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  সাইবার অপরাধ ও গুজব ঠেকাতে বিশেষ ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করছে সরকার