ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731 দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭ টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’ চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: মাহদী আমিন

  • Mehedi
  • আপডেটের সময়: ০৯:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৪৭ সময় দেখুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তরুণ ও নারীদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো মিলনায়তনে ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ: এনজিওর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে দক্ষতা ও কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার

মাহদী আমিন আরও বলেন, সবার জন্য প্রচলিত উচ্চশিক্ষা অপরিহার্য নয়; বরং টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার মাধ্যমে শিল্প ও শিক্ষাখাতের মধ্যে সংযোগ গড়ে তোলা হবে। তার মতে, সার্টিফিকেটের চেয়ে বাস্তব দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন শক্তিশালী করা। পাশাপাশি নাগরিকদের যৌক্তিক সমালোচনার অধিকার নিশ্চিত করা হবে এবং ভিন্ন মতকে গ্রহণ করে জাতীয় স্বার্থে ঐক্য গড়ে তোলা হবে।

উপদেষ্টা জানান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি এবং কৃষি ঋণসহ বিভিন্ন প্রতিশ্রুতি ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে, যা ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুনঃ  জীবননগরে নকল হারপিক তৈরির অভিযোগে কারখানাকে লাখ টাকা জরিমানা

অনুষ্ঠানে তিনি এনজিওগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, পরিবেশ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে তাদের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকার এনজিওদের ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে আরও শক্তিশালী করতে চায়।

তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, এ খাতে দক্ষ জনবল গড়ে তোলাও জরুরি। এ কারণে এনজিওগুলোর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731

কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: মাহদী আমিন

আপডেটের সময়: ০৯:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তরুণ ও নারীদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো মিলনায়তনে ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ: এনজিওর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে দক্ষতা ও কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুনঃ  সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ

মাহদী আমিন আরও বলেন, সবার জন্য প্রচলিত উচ্চশিক্ষা অপরিহার্য নয়; বরং টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার মাধ্যমে শিল্প ও শিক্ষাখাতের মধ্যে সংযোগ গড়ে তোলা হবে। তার মতে, সার্টিফিকেটের চেয়ে বাস্তব দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  অভিজিৎ দীপকের বাবার সম্পদের উৎস তদন্তের দাবি, বিদেশে পড়াশোনার খরচ নিয়ে প্রশ্ন

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন শক্তিশালী করা। পাশাপাশি নাগরিকদের যৌক্তিক সমালোচনার অধিকার নিশ্চিত করা হবে এবং ভিন্ন মতকে গ্রহণ করে জাতীয় স্বার্থে ঐক্য গড়ে তোলা হবে।

উপদেষ্টা জানান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি এবং কৃষি ঋণসহ বিভিন্ন প্রতিশ্রুতি ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে, যা ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুনঃ  ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী