ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শোবিজে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় বেশি আলোচিত: শবনম ফারিয়া উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নিলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হচ্ছে না। এ পর্যন্ত ১০টি বৈঠক করেও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রূপরেখা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি। বিশেষ করে, প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে রয়েছে একাধিক মত। সংসদের উচ্চকক্ষ গঠন নিয়েও দেখা দিয়েছে দ্বিধা।

বাংলাদেশের মতো দেশে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা ও বাস্তবতা নিয়ে কমিটির সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়া বিশিষ্ট নাগরিকদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, উচ্চকক্ষ গঠন করলে শুধু রাষ্ট্রীয় ব্যয় বাড়বে কি না, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার বেলা সাড়ে ৩টায়। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। তবে স্পিকার চাইলে এর মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।

১৮ নভেম্বর অধিবেশন শেষ হলে পরবর্তী অধিবেশন বসবে আগামী বছরের জানুয়ারিতে। সেটি হবে সংসদের শীতকালীন এবং ২০২৭ সালের প্রথম অধিবেশন। ওই অধিবেশনে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বিল আকারে প্রতিবেদন দিতে পারে বলে জানা গেছে। বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হওয়ার সম্ভাবনা থাকায় সেখানে সংবিধানের ১৮তম সংশোধনী বিলও উত্থাপিত হতে পারে।

বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

বিশেষ কমিটিতে পাঁচজনের নাম দিতে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে অনুরোধ জানানো হলেও শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে আসছে বিরোধী দল। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর বক্তব্য, তারা কমিটিতে নাম দেবে না। কারণ, তারা সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কারের পক্ষে।

তবে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুরু থেকেই বলে আসছেন, বিরোধী দল যখনই নাম দেবে, তাদের স্বাগত জানানো হবে। কমিটিতে নাম না দিলেও সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপিত হলে বিরোধী দল আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

গতকাল কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বিরোধী দল ঐকমত্যে না এলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সংবিধান সংশোধন বিল পাস হবে।

গত ২৭ সেপ্টেম্বর সংসদ ভবনে বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সালাহউদ্দিন আহমদ। ওই বৈঠকে তিনি জানান, কমিটি যাঁদের মতামত নিচ্ছে, তাঁদের প্রয়োজনে লিখিত মতামতও দিতে অনুরোধ করা হয়েছে। মতামতগুলো সংকলন করে বই আকারে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেছিলেন, বিশেষ কমিটি সংসদে যে প্রতিবেদন দেবে, সেটি বিলের আদলে তৈরি করা হবে। পরে আইন মন্ত্রণালয় ভাষা ও শব্দের প্রয়োজনীয় সংশোধন করে বিল আকারে সংসদে উপস্থাপন করবে।

তত্ত্বাবধায়কের রূপরেখা ও প্রধান উপদেষ্টা বাছাই নিয়ে জটিলতা

বিশেষ কমিটির ২৮ অক্টোবরের বৈঠক শেষে সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করতেই হবে। তবে কী প্রক্রিয়ায় সরকার গঠন করা হবে, এর রূপরেখা কী হবে এবং কীভাবে ব্যবস্থা নিলে তা বিতর্কমুক্ত রাখা সম্ভব—এসব বিষয় কমিটি পরীক্ষা করে দেখবে।

তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিভিন্ন বৈঠকে কমিটি নানা ধরনের পরামর্শ পেয়েছে। সেগুলো সমন্বয় করে আলোচনা করা হবে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সংসদে বিল উত্থাপনের পরও এ নিয়ে বিতর্ক ও বিভিন্ন প্রস্তাব আসতে পারে।

আরও পড়ুনঃ  বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা নেই। অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেও রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়েছিল। তবে সরকার গঠনের পদ্ধতি এবং প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে।

জুলাই সনদে সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে বাছাইয়ের পদ্ধতি নিয়ে কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। এ পরিস্থিতিতে বিশেষ কমিটি অংশীজনদের কাছ থেকে প্রস্তাব নিচ্ছে।

এরই মধ্যে একটি নতুন ধারণাও এসেছে। প্রস্তাবটি হলো, সংসদের উচ্চকক্ষের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না। তবে এ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, উচ্চকক্ষের স্পিকার হবেন একজন রাজনৈতিক ব্যক্তি। ফলে তাঁকে প্রধান উপদেষ্টা করা হলে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে।

জুলাই সনদে প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব

জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিস্তারিত রূপরেখা রয়েছে। এতে সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিয়োগ পাওয়ার পর বাছাই কমিটির সঙ্গে পরামর্শ করে সর্বোচ্চ ১৫ জন উপদেষ্টা নির্বাচন করবেন।

ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া ৩০টি দল ও জোট এ প্রস্তাবে একমত হয়েছিল। তবে বাছাই প্রক্রিয়ার কিছু বিষয় নিয়ে মতভিন্নতা ছিল।

সনদের প্রস্তাব অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়া বা অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদের মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে এবং মেয়াদ শেষ হওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে হবে।

বাছাই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। তবে বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়ে কেউ কেউ এ প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকেও যুক্ত করার প্রস্তাব দিয়েছেন।

কমিটি গঠনের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং সংসদের স্বতন্ত্র সদস্যদের কাছ থেকে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তিদের নাম চাওয়া হবে। একটি দল ও একজন স্বতন্ত্র সংসদ সদস্য একজনের নাম প্রস্তাব করতে পারবেন। রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যরা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ সচিবালয়ে তাঁদের প্রস্তাব জমা দেবেন। বাছাই কমিটি নিজ উদ্যোগেও নাম অনুসন্ধান করতে পারবে। তবে জামায়াতে ইসলামী নিবন্ধিত রাজনৈতিক দলের পরিবর্তে শুধু ‘রাজনৈতিক দল’ শব্দটি রাখার পক্ষে।

এরপর ৭২ ঘণ্টার মধ্যে বাছাই কমিটির সদস্যরা সভায় বসে নিজেদের অনুসন্ধানে পাওয়া এবং রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের প্রস্তাবিত নামগুলো পর্যালোচনা করবেন। আলোচনা শেষে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া হবে। রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ দেবেন।

প্রথম ১২০ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার নাম চূড়ান্ত করা সম্ভব না হলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সংসদের সরকারি দল বা জোট পাঁচজন, প্রধান বিরোধী দল বা জোট পাঁচজন এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল দুজনের নাম প্রস্তাব করবে। স্পিকার এসব নাম প্রকাশ করবেন।

আরও পড়ুনঃ  বিরামপুরে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

এর পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি দল বা জোটের প্রস্তাবিত তালিকা থেকে প্রধান বিরোধী দল একজনকে এবং প্রধান বিরোধী দলের তালিকা থেকে সরকারি দল একজনকে বেছে নেবে। এভাবে পাওয়া নামগুলোর মধ্য থেকে প্রস্তাবকারী দলগুলোর ঐকমত্যে একজনকে মনোনীত করা হলে, অথবা পাঁচ সদস্যের মধ্যে চারজন একমত হলে তিনি প্রধান উপদেষ্টা হবেন।

এ প্রক্রিয়াতেও সিদ্ধান্ত না হলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বিচার বিভাগের দুজন প্রতিনিধি বাছাই কমিটিতে যুক্ত হবেন। তাঁরা কোনো ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন না। এরপর সাত সদস্যের কমিটি স্পিকারের তত্ত্বাবধানে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাঙ্কড চয়েস পদ্ধতিতে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবে। তবে এ পদ্ধতি নিয়ে বিএনপির ভিন্নমত রয়েছে। জুলাই সনদের প্রস্তাব ঘিরে রাজনৈতিক দলগুলোর মূল মতপার্থক্যও এ জায়গায়।

সনদে আরও বলা হয়েছে, এভাবেও প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব না হলে ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করতে হবে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যাবে না। এ প্রস্তাবে বিএনপি, জামায়াতসহ ২৮টি দল একমত হয়েছিল।

উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব

সম্প্রতি বিশেষ কমিটিতে নতুন একটি ধারণা এসেছে। সেটি হলো, উচ্চকক্ষের মেয়াদ নিম্নকক্ষের চেয়ে বেশি রাখা। উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো ব্যবস্থা করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।

এ ক্ষেত্রে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করে তাঁকে উচ্চকক্ষের স্পিকার করার প্রস্তাব এসেছে। বিকল্প হিসেবে সরকারি ও বিরোধী দলের সম্মতিতে উচ্চকক্ষের স্পিকার নির্বাচনের ধারণাও রয়েছে। তাঁকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা এবং অন্য উপদেষ্টাদেরও দুই পক্ষের সম্মতিতে উচ্চকক্ষ থেকে নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

উচ্চকক্ষ গঠন নিয়েও প্রশ্ন

জুলাই জাতীয় সনদের ‘আইনসভা’ অংশে বলা হয়েছে, সংবিধানে এমন বিধান যুক্ত করা হবে, যাতে বাংলাদেশে নিম্নকক্ষ বা জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ বা সিনেট নিয়ে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠিত হয়।

বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল ও জোট এ প্রস্তাবে একমত হয়ে সনদে স্বাক্ষর করেছিল। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)সহ পাঁচটি দল তখনই ভিন্নমত জানায়। তাদের বক্তব্য ছিল, বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এ মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই।

২৫টি দল ও জোটের ঐকমত্য এবং পাঁচটি দলের ভিন্নমতের বিষয়টি বিবেচনায় নিয়ে জুলাই সনদে একটি নোট যুক্ত করা হয়। এতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনি ইশতেহারে উচ্চকক্ষ গঠনের বিষয়টি উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

ক্ষমতাসীন বিএনপির ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনি ইশতেহারেও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রতিশ্রুতি রয়েছে। তবে বিশেষ কমিটির সঙ্গে অংশীজনদের মতবিনিময়ে বাংলাদেশের মতো দেশে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা ও বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বাংলাদেশের মতো দেশে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ আদৌ প্রয়োজন রয়েছে কি না সেই প্রশ্ন উঠল। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনে আমরা (বিএনপি) জুলাই সনদে একমত হয়েছি। আমাদের নির্বাচনি ইশতেহারেও সেটি বলা হয়েছে। এখন যেহেতু প্রশ্ন উঠল, সেটা নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা যেতে পারে।”

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

জুলাই সনদে উচ্চকক্ষের ১০০ সদস্য নিম্নকক্ষের নির্বাচনে পাওয়া ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব রয়েছে। তবে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল ও জোট এ বিষয়ে ভিন্নমত জানিয়েছে। তাদের প্রস্তাব, নিম্নকক্ষের নির্বাচনে পাওয়া ভোটের অনুপাতে নয়, বরং প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষের সদস্য নির্বাচন করতে হবে।

উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের বিষয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেছেন, একক রাষ্ট্রব্যবস্থার বাংলাদেশে দুই কক্ষের সংসদ আদৌ প্রয়োজন কি না, এমন বক্তব্য এসেছে। কেউ কেউ বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন। জুলাই সনদে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে ঐকমত্য হলেও বিশেষ কমিটি সেভাবেই এগোতে চায়। তবে সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পর রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংসদ অধিবেশন ও অন্যান্য সিদ্ধান্ত

গতকাল কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে।

চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর এবং চতুর্থ অধিবেশন শুরুর আগে তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে। আজ অধিবেশনের প্রথম বৈঠকে সেগুলো উত্থাপন করা হবে। অধ্যাদেশগুলো হলো—

  • পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬;
  • মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬;
  • বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন পাওয়া গেছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব দিলে উপস্থিত সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কেও জানতে চান। সংসদ সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া তাঁকে জানান, সোমবার বিকেলে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদের বিদ্যুতের চাহিদা প্রায় ৬ মেগাওয়াট এবং অন্য সময়ে তা আরও কম থাকে। ফলে সংসদের চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

কার্যউপদেষ্টা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

আপডেটের সময়: ০৭:৩৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী