ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অ্যাম্বুলেন্সে গ্রামের পথে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ, মায়ের কান্নায় ভারী বিমানবন্দর

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডে নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হচ্ছে। স্বপ্নভরা সেই মেয়েকে একদিন বিদায় দিয়ে উচ্চশিক্ষার জন্য পাঠালেও এবার কফিনবন্দি মরদেহ গ্রহণ করতে হলো পরিবারের সদস্যদের।

শনিবার (৯ মে) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি মাদারীপুরের উদ্দেশে রওনা দেয়। এ সময় বাবা-মা, ভাই, নানা, মামাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দীপা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

মরদেহ গ্রহণের পর বিমানবন্দর এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কফিন ছুঁয়ে স্বজনরা শেষবারের মতো বিদায় জানান বৃষ্টিকে। বিশেষ করে মায়ের আহাজারি থামছিল না; বারবার মেয়ের নাম ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় ঢাকা

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়। মরদেহ গ্রহণে বিমানবন্দরে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ সরাসরি গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং সেখানে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।

আরও পড়ুনঃ  বিনিয়োগে গতি আনতে নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, নতুন হার ৯.৫০ শতাংশ

এ সময় পররাষ্ট্র সচিব জানান, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বৃষ্টির অকাল মৃত্যুতে পরিবারের শোক, কান্না ও শূন্যতা যেন থামছেই না—গ্রামের পথে শেষ যাত্রায় সঙ্গী শুধু নিথর কফিন আর ভেঙে পড়া স্বজনদের আহাজারি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

অ্যাম্বুলেন্সে গ্রামের পথে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ, মায়ের কান্নায় ভারী বিমানবন্দর

আপডেটের সময়: ১১:২৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডে নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হচ্ছে। স্বপ্নভরা সেই মেয়েকে একদিন বিদায় দিয়ে উচ্চশিক্ষার জন্য পাঠালেও এবার কফিনবন্দি মরদেহ গ্রহণ করতে হলো পরিবারের সদস্যদের।

শনিবার (৯ মে) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি মাদারীপুরের উদ্দেশে রওনা দেয়। এ সময় বাবা-মা, ভাই, নানা, মামাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বরিশালে বালুর বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

মরদেহ গ্রহণের পর বিমানবন্দর এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কফিন ছুঁয়ে স্বজনরা শেষবারের মতো বিদায় জানান বৃষ্টিকে। বিশেষ করে মায়ের আহাজারি থামছিল না; বারবার মেয়ের নাম ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়। মরদেহ গ্রহণে বিমানবন্দরে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ সরাসরি গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং সেখানে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।

আরও পড়ুনঃ  নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে ডিআইইউ ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের যৌথ সেমিনার