বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সাক্ষাতে তারা ওয়াকফ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।
সরকারি সূত্র জানায়, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও এর কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
প্রতিবেদকের নাম 



















