ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র শীতে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে ঠান্ডাজনিত কারণে এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ নভেম্বর) গাজার গণমাধ্যম কার্যালয়ের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, শিশুটির নাম কিনান আহমেদ আরকিক। শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিশুটিকে কুয়েতি হাসপাতাল থেকে নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তেও অতিরিক্ত শীতের কারণে শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে কমে যাওয়াকে মৃত্যুর কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের শীত মৌসুমে গাজায় ঠান্ডাজনিত কারণে ১০ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও পর্যাপ্ত আশ্রয়ের অভাবে গাজায় বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনির জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গত ৬ থেকে ৮ নভেম্বরের ভারী বৃষ্টিতে গাজাজুড়ে ব্যাপক বন্যা দেখা দেয়। এতে ৭০ হাজারের বেশি তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ  আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম

সংস্থাটির হিসাবে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ—মোট জনসংখ্যার ৬৫ শতাংশ—তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

ইসরায়েলের দীর্ঘ যুদ্ধের কারণে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বহু পরিবার তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেলেন বুলবুল

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও আশ্রয় ও পুনর্গঠনের সরঞ্জাম প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধের কারণে পুনরুদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এর মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় একজন শল্যচিকিৎসক ও এক শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও অর্ধশতাধিক মানুষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের

আপডেটের সময়: ১০:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র শীতে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে ঠান্ডাজনিত কারণে এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ নভেম্বর) গাজার গণমাধ্যম কার্যালয়ের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, শিশুটির নাম কিনান আহমেদ আরকিক। শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিশুটিকে কুয়েতি হাসপাতাল থেকে নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তেও অতিরিক্ত শীতের কারণে শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে কমে যাওয়াকে মৃত্যুর কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের শীত মৌসুমে গাজায় ঠান্ডাজনিত কারণে ১০ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও পর্যাপ্ত আশ্রয়ের অভাবে গাজায় বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনির জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গত ৬ থেকে ৮ নভেম্বরের ভারী বৃষ্টিতে গাজাজুড়ে ব্যাপক বন্যা দেখা দেয়। এতে ৭০ হাজারের বেশি তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

সংস্থাটির হিসাবে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ—মোট জনসংখ্যার ৬৫ শতাংশ—তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

ইসরায়েলের দীর্ঘ যুদ্ধের কারণে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বহু পরিবার তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০