ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একমাসের শিশুকে ভুলে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন, অসুস্থ হয়ে পড়ার অভিযোগ

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুল করে জলাতঙ্কের (র‌্যাবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটি অসুস্থ ও নিস্তেজ হয়ে পড়ে বলে দাবি করেছে পরিবার।

ভুক্তভোগী শিশু ফাহিতা উপজেলার ছাব্বিশা গ্রামের বাসিন্দা মৌ খাতুন ও মো. ফারুকের মেয়ে। বুধবার (১৩ মে) দুপুরে শিশুটিকে নিয়মিত টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  বরিশালে হাম সংকট তীব্র, আরও দুই শিশুর মৃত্যু; হাসপাতালে ভর্তি ছাড়াল ৪ হাজার ৪০০

পরিবারের অভিযোগ, সেখানে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য পরিদর্শক ভুলবশত হামের টিকার পরিবর্তে শিশুটিকে দুই ডোজ র‌্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করেন। টিকা দেওয়ার কিছু সময় পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

আরও পড়ুনঃ  শত্রুদের জন্য ‘অপ্রত্যাশিত বিস্ময়’ অপেক্ষা করছে—কড়া বার্তা ইরানের

ঘটনার পর স্বজনরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। বিষয়টি জানাজানি হলে হাসপাতালে আসা অন্য শিশুদের অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এদিকে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ভুলক্রমে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, অভিযুক্ত কর্মকর্তা অবসরে গেলেও ভ্যাকসিন কার্যক্রমে সহায়তার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

শিশুটির পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

T ag
জনপ্রিয় পোস্ট

একমাসের শিশুকে ভুলে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন, অসুস্থ হয়ে পড়ার অভিযোগ

আপডেটের সময়: ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুল করে জলাতঙ্কের (র‌্যাবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটি অসুস্থ ও নিস্তেজ হয়ে পড়ে বলে দাবি করেছে পরিবার।

ভুক্তভোগী শিশু ফাহিতা উপজেলার ছাব্বিশা গ্রামের বাসিন্দা মৌ খাতুন ও মো. ফারুকের মেয়ে। বুধবার (১৩ মে) দুপুরে শিশুটিকে নিয়মিত টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

পরিবারের অভিযোগ, সেখানে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য পরিদর্শক ভুলবশত হামের টিকার পরিবর্তে শিশুটিকে দুই ডোজ র‌্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করেন। টিকা দেওয়ার কিছু সময় পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

আরও পড়ুনঃ  শত্রুদের জন্য ‘অপ্রত্যাশিত বিস্ময়’ অপেক্ষা করছে—কড়া বার্তা ইরানের

ঘটনার পর স্বজনরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। বিষয়টি জানাজানি হলে হাসপাতালে আসা অন্য শিশুদের অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এদিকে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ভুলক্রমে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মুঠোফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু