ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত ৫ দেশ শাকিব খানের জন্য দুঃসংবাদ! নিম্ন আয়ের গ্রাহকদের আগের দামেই বিদ্যুৎ দিতে বিইআরসিকে চিঠি হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শিক্ষাখাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা পল্লবীতে শিশুধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন দূগাপুরের রহম আলীর প্ররিকলপিত মামলার হাতে থেকে রেহাই পেতে চায় খাইরুল ইসলাম শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইএমএফের কাছে নতুন আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছে নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন করেছে বাংলাদেশ।

বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার।

বিবৃতিতে তিনি বলেন, নতুন কর্মসূচি বিবেচনার অংশ হিসেবে আইএমএফের কর্মকর্তারা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংস্কার পরিকল্পনা ও নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন।

আরও পড়ুনঃ  হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ক্রজনার জানান, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)-এর আওতায় চলমান কর্মসূচিগুলো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি তৈরি করেছে। তবে বর্তমান সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় নতুন সংস্কার উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আইএমএফের বিবৃতিতে ব্যাংকিং খাতের দুর্বলতা এবং নিম্ন রাজস্ব আহরণকে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্কে 'ইসরায়েল ডে' প্যারেডে অংশ নিলেন না মেয়র মামদানি

বিবৃতিতে আরও বলা হয়, নতুন কর্মসূচির জন্য বাংলাদেশের আবেদন আইএমএফ ও সরকারের মধ্যে এমন একটি নতুন কাঠামো তৈরির সুযোগ সৃষ্টি করেছে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটাবে এবং সরকারের অগ্রাধিকারগুলোকে অন্তর্ভুক্ত করবে।

আইএমএফ জানিয়েছে, সম্ভাব্য নতুন কর্মসূচি দেশের বৈদেশিক লেনদেনের প্রয়োজন, শক্তিশালী নীতিগত প্রতিশ্রুতি, বিশ্বাসযোগ্য সংস্কার পরিকল্পনা এবং আইএমএফ নির্বাহী বোর্ডের অনুমোদনের ওপর নির্ভর করবে।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ও ইসরায়েল

এদিকে, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মূল্যায়নের জন্য শিগগিরই একটি আইএমএফ স্টাফ মিশন ঢাকা সফর করবে বলে জানানো হয়েছে। ওই সফরে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য নতুন কর্মসূচির আকার ও সংস্কার অঙ্গীকার নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে।

আইএমএফ বাংলাদেশকে টেকসই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত ৫ দেশ

আইএমএফের কাছে নতুন আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন বাংলাদেশের

আপডেটের সময়: ০৬:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছে নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন করেছে বাংলাদেশ।

বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার।

বিবৃতিতে তিনি বলেন, নতুন কর্মসূচি বিবেচনার অংশ হিসেবে আইএমএফের কর্মকর্তারা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংস্কার পরিকল্পনা ও নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন।

আরও পড়ুনঃ  সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ক্রজনার জানান, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)-এর আওতায় চলমান কর্মসূচিগুলো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি তৈরি করেছে। তবে বর্তমান সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় নতুন সংস্কার উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আইএমএফের বিবৃতিতে ব্যাংকিং খাতের দুর্বলতা এবং নিম্ন রাজস্ব আহরণকে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিম্ন আয়ের গ্রাহকদের আগের দামেই বিদ্যুৎ দিতে বিইআরসিকে চিঠি