ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষাখাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চলতি বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী জিডিপির ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন, যা গত অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি।

আরও পড়ুনঃ  নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

তিনি আরও জানান, শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে আরও কার্যকর বিনিয়োগ নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

এদিকে বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন সুবিধার অর্থ বিতরণ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি অভিযোগ করেন, এ খাত থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ হয়েছে।

আরও পড়ুনঃ  ‘গুলশানের চামেলি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন আমিন খান

তবে শিক্ষকদের জন্য সুখবর দিয়ে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে বিশেষ থোক বরাদ্দ থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থ ও অবসরকালীন ভাতা প্রদান কার্যক্রম পুনরায় চালু করা হবে।

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন বাজেটে শিক্ষাখাতে বাড়তি বরাদ্দ দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

শিক্ষাখাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা

আপডেটের সময়: ০৩:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চলতি বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী জিডিপির ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন, যা গত অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি।

আরও পড়ুনঃ  নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

তিনি আরও জানান, শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে আরও কার্যকর বিনিয়োগ নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুণের লক্ষ্য সরকারের

এদিকে বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন সুবিধার অর্থ বিতরণ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি অভিযোগ করেন, এ খাত থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৬ জনের, আহত ৬২৯