ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?  রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী ইস্ট বেকার ব্রেডের মান পরীক্ষায় সন্তোষজনক ফল: প্রস্তুতকারক প্রতিষ্ঠান হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন: রিজভী বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য সামরিক ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই ইরান বিজয়ী হয়েছে: গালিবাফ মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কথিত বড় ভাইয়ের ফোন না ধরায় অফিসে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

  • Arif
  • আপডেটের সময়: ১০:২১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩৫ সময় দেখুন

রাজধানীর লালমাটিয়ায় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের অফিসে হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কথিত এক ‘বড় ভাইয়ের’ ফোন না ধরায় একদল দুর্বৃত্ত অফিসে ঢুকে কর্মীদের মারধর করে এবং দামি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় ইরফান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে টিপু নামে কথিত সেই ‘বড় ভাইয়ের’ খোঁজ চলছে।

গত ৯ জুন রাত ৮টা ৪৩ মিনিটে রাজধানীর লালমাটিয়ার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের অফিসে মুখোশধারী ৭ থেকে ৮ জন ঢুকে পড়ে। এ সময় সিঁড়ি ও গেটের বাইরে আরও ৫ থেকে ৬ জন অবস্থান করছিল।

অফিসে ঢুকেই হামলাকারীরা হিসাবরক্ষকের কক্ষে যায়। ‘বড় ভাইয়ের’ ফোন ধরেননি কেন-এ অভিযোগ তুলে তারা হিসাবরক্ষককে মারধর শুরু করেন। তাকে বাঁচাতে গেলে আরেক কর্মীকেও মারধর করা হয়। ভুক্তভোগী সেই কর্মী জানান, হামলাকারীদের থামানোর চেষ্টা করলে কানে আঘাত করা হয়। পরে কক্ষ থেকে বের হয়ে আসি, কিন্তু হামলাকারীদের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক।

আরও পড়ুনঃ  নিউমার্কেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫

এরপর অভিযুক্তরা প্রতিষ্ঠানের মালিকের কক্ষ খুঁজতে থাকে। কক্ষ তছনছ করে মালিকের কম্পিউটার ও ড্রয়ারে থাকা একটি আইফোন নিয়ে যায়। পুরো ঘটনাটি ভিডিও কলে কথিত সেই ‘বড় ভাইকে’ দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মী জানান, হামলাকারীদের কারও কারও কোমরে অস্ত্র সদৃশ কিছু ছিল বলে মনে হয়েছে। তাদের আচরণও ছিল অত্যন্ত মারমুখী।

আরও পড়ুনঃ   আজ টিভিতে যেসব খেলা দেখতে পারবেন

ঘটনার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় মামলা করা হয়। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, হামলাকারীরা যে-ই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। কারণ আমরা কোনো অপরাধ না করেও এমন হামলার শিকার হয়েছি।

এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির কর্মীরা আতঙ্কে রয়েছেন। তাদের দাবি, অফিসে যে ধরনের হামলা হয়েছে, তা অনেকটা চাঁদাবাজির উদ্দেশ্যে সন্ত্রাসীরা যেভাবে ভয়ভীতি সৃষ্টি করে, তার সঙ্গে মিল রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, কোনো শীর্ষ সন্ত্রাসী চক্র এখানে চাঁদাবাজির চেষ্টা করেছে কি না। ভুক্তভোগীদের মতে, হামলাকারীদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনতে পারলেই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে।

হামলার ধরন দেখে পুলিশও মনে করছে, এর পেছনে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নারায়ণগঞ্জ থেকে ইরফান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যদেরও শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, আমরা সব দিক বিবেচনায় তদন্ত করছি। যে-ই হোক, ওই কথিত বড় ভাইকেও আইনের আওতায় আসতে হবে। মোহাম্মদপুরে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দুষ্কৃতকারীর ঠাঁই হবে না। এলাকাবাসীর জন্য নিরাপদ ও আস্থাশীল পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ ও মোহাম্মদপুর থানা কাজ করছে।

চাঁদা না পেয়ে গত বছরও শেরশাহশুরী রোডে একটি আবাসন ব্যবসা প্রতিষ্ঠানে দুই দফা গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?

কথিত বড় ভাইয়ের ফোন না ধরায় অফিসে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

আপডেটের সময়: ১০:২১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রাজধানীর লালমাটিয়ায় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের অফিসে হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কথিত এক ‘বড় ভাইয়ের’ ফোন না ধরায় একদল দুর্বৃত্ত অফিসে ঢুকে কর্মীদের মারধর করে এবং দামি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় ইরফান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে টিপু নামে কথিত সেই ‘বড় ভাইয়ের’ খোঁজ চলছে।

গত ৯ জুন রাত ৮টা ৪৩ মিনিটে রাজধানীর লালমাটিয়ার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের অফিসে মুখোশধারী ৭ থেকে ৮ জন ঢুকে পড়ে। এ সময় সিঁড়ি ও গেটের বাইরে আরও ৫ থেকে ৬ জন অবস্থান করছিল।

অফিসে ঢুকেই হামলাকারীরা হিসাবরক্ষকের কক্ষে যায়। ‘বড় ভাইয়ের’ ফোন ধরেননি কেন-এ অভিযোগ তুলে তারা হিসাবরক্ষককে মারধর শুরু করেন। তাকে বাঁচাতে গেলে আরেক কর্মীকেও মারধর করা হয়। ভুক্তভোগী সেই কর্মী জানান, হামলাকারীদের থামানোর চেষ্টা করলে কানে আঘাত করা হয়। পরে কক্ষ থেকে বের হয়ে আসি, কিন্তু হামলাকারীদের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক।

আরও পড়ুনঃ  উত্তরায় তীব্র গ্যাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সিএনজি চালকেরা

এরপর অভিযুক্তরা প্রতিষ্ঠানের মালিকের কক্ষ খুঁজতে থাকে। কক্ষ তছনছ করে মালিকের কম্পিউটার ও ড্রয়ারে থাকা একটি আইফোন নিয়ে যায়। পুরো ঘটনাটি ভিডিও কলে কথিত সেই ‘বড় ভাইকে’ দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মী জানান, হামলাকারীদের কারও কারও কোমরে অস্ত্র সদৃশ কিছু ছিল বলে মনে হয়েছে। তাদের আচরণও ছিল অত্যন্ত মারমুখী।

আরও পড়ুনঃ  প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-লিথুয়ানিয়ার বাণিজ্য জোরদারের উদ্যোগ

ঘটনার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় মামলা করা হয়। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, হামলাকারীরা যে-ই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। কারণ আমরা কোনো অপরাধ না করেও এমন হামলার শিকার হয়েছি।

এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির কর্মীরা আতঙ্কে রয়েছেন। তাদের দাবি, অফিসে যে ধরনের হামলা হয়েছে, তা অনেকটা চাঁদাবাজির উদ্দেশ্যে সন্ত্রাসীরা যেভাবে ভয়ভীতি সৃষ্টি করে, তার সঙ্গে মিল রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, কোনো শীর্ষ সন্ত্রাসী চক্র এখানে চাঁদাবাজির চেষ্টা করেছে কি না। ভুক্তভোগীদের মতে, হামলাকারীদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনতে পারলেই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে।

হামলার ধরন দেখে পুলিশও মনে করছে, এর পেছনে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নারায়ণগঞ্জ থেকে ইরফান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যদেরও শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটো