ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইরানের ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইয়েমেন; স্বাগত জানাল চীন রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’ পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ মেসিকে দলে নেওয়ার ‘রসিকতা’ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা মহাখালীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৩ ব্যাংক খাতে বড় ধস, লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক “সবার আগে বগুড়া নয়, সবার আগে বাংলাদেশ”— সংসদে এনসিপি এমপির বক্তব্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, দ্রুত দেশে ফেরাতে শুরু প্রত্যর্পণ প্রক্রিয়া

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে সরকার। জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৪ জুন) সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত শুক্রবার (১২ জুন) সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয় যে, দুর্নীতি ও অর্থ পাচার-সংক্রান্ত মামলায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে : সাইফুল হক

তিনি বলেন, “বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব সংস্থা এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। সেই নোটিশের ভিত্তিতেই দুবাইয়ের নিরাপত্তা সংস্থাগুলো তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। তবে এ বিষয়ে এখনো দুবাই পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি, কারাগারগুলোতে বাড়ছে চাপ

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আদালতে হাজির করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ শুরু করেছে। দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসও সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারকে দায়ী করার চেষ্টা করা হয়েছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি নিজেই আত্মগোপনে গিয়ে নিখোঁজের নাটক সাজিয়েছিলেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের ভাতা কীভাবে ব্যয় হচ্ছে, প্রভাব মূল্যায়ন করবে সরকার

উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল। প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি কার্যক্রমের মুখোমুখি করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইরানের ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইয়েমেন; স্বাগত জানাল চীন

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, দ্রুত দেশে ফেরাতে শুরু প্রত্যর্পণ প্রক্রিয়া

আপডেটের সময়: ০৬:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে সরকার। জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৪ জুন) সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত শুক্রবার (১২ জুন) সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয় যে, দুর্নীতি ও অর্থ পাচার-সংক্রান্ত মামলায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা: সিআইডির অভিযানে ২ জন গ্রেফতার

তিনি বলেন, “বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব সংস্থা এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। সেই নোটিশের ভিত্তিতেই দুবাইয়ের নিরাপত্তা সংস্থাগুলো তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। তবে এ বিষয়ে এখনো দুবাই পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হলো ট্রেনের ইঞ্জিন, মাঝপথে আটকা যাত্রীরা

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আদালতে হাজির করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ শুরু করেছে। দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসও সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারকে দায়ী করার চেষ্টা করা হয়েছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি নিজেই আত্মগোপনে গিয়ে নিখোঁজের নাটক সাজিয়েছিলেন।

আরও পড়ুনঃ  সংসদ ভবনে জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক