ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদ ভবনে জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৩ সময় দেখুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনারের রাজনৈতিক পরামর্শক কামরান ধাঙ্গাল, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

বৈঠকে দুই দেশের সম্পর্ক, শিক্ষা ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। পাকিস্তান হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে এবং বাণিজ্য ও সরকারি পর্যায়ের সফর বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ  সৌদি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

তিনি আরও জানান, শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে পাকিস্তান আগামী পাঁচ বছরে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গেছেন। পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেধা বিনিময় ও ‘নলেজ করিডোর’ প্রকল্প আরও সম্প্রসারণের কথা বলা হয়।

আরও পড়ুনঃ  মজুত কমে যাওয়ায় অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা শিল্পকে চাপ দিচ্ছে পেন্টাগন

বৈঠকে সংসদীয় পর্যায়ে সম্পর্ক জোরদারে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাবও দেন পাকিস্তান হাইকমিশনার।

আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তিতে পাকিস্তানের ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

সংসদ ভবনে জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

আপডেটের সময়: ০৮:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনারের রাজনৈতিক পরামর্শক কামরান ধাঙ্গাল, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মাদকাসক্তদের বড় অংশই ইয়াবা'য়, শিক্ষার্থীর সংখ্যাও কম নয়

বৈঠকে দুই দেশের সম্পর্ক, শিক্ষা ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। পাকিস্তান হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে এবং বাণিজ্য ও সরকারি পর্যায়ের সফর বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

তিনি আরও জানান, শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে পাকিস্তান আগামী পাঁচ বছরে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গেছেন। পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেধা বিনিময় ও ‘নলেজ করিডোর’ প্রকল্প আরও সম্প্রসারণের কথা বলা হয়।

আরও পড়ুনঃ  সৌদির মরুভূমিতে ফিরল হারিয়ে যাওয়া অনাগার, জন্ম নিল শত বছর পর প্রথম শাবক