ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ দিল্লিতে তথ্য উপদেষ্টার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী দিল্লি বিমানবন্দরে ঘটনার তদন্ত করবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, সাবেক স্ত্রী আটক পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চোটে মাঠের বাইরে, তবু আলোচনার কেন্দ্রে নেইমার দিল্লির সীমান্ত সম্মেলনে হত্যা ও পুশইন ইস্যুতে কঠোর অবস্থান বিজিবির ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত, সরছে সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল সরকারি বই পাচারের অভিযোগ, পিকআপ জব্দ; পলাতক মাদ্রাসা সুপার ফ্যামিলি কার্ডের ভাতা কীভাবে ব্যয় হচ্ছে, প্রভাব মূল্যায়ন করবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পরীক্ষামূলক উৎপাদনের আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি শনাক্ত, শাটডাউন

পরীক্ষামূলক উৎপাদন শুরুর আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে কারিগরি ত্রুটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ত্রুটি ধরা পড়ার পরপরই প্ল্যান্টটি সাময়িকভাবে শাটডাউন করা হয়।

কর্তৃপক্ষ জানায়, জ্বালানি লোডিং ও চাপ পরীক্ষার সময় সিস্টেমে কিছু অসঙ্গতি ধরা পড়ে। বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, এটি বড় ধরনের কোনো সমস্যা নয় এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  কথিত বড় ভাইয়ের ফোন না ধরায় অফিসে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

প্রকল্প সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পরীক্ষা চলাকালে প্রথম ইউনিটের কয়েকটি স্থানে ছোট ধরনের ত্রুটি শনাক্ত হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে পরবর্তী কার্যক্রম স্থগিত করে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেওয়া হয়।

আইএইএ (IAEA) প্রতিনিধি দলের উপস্থিতির সময়ই এ ঘটনা ঘটে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছোটখাটো কারিগরি সমস্যা পারমাণবিক প্রকল্পে পরীক্ষা চলাকালে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে শাটডাউন করা হয়।

আরও পড়ুনঃ  দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদ: দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জানাল দুদক

অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘাটতি দেখা দিলে এমন ব্যবস্থা নেওয়াই নিয়ম, তাই বিষয়টিকে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে না।

আরও পড়ুনঃ  জাতির প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

এর আগে প্রকল্প কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে আরও দুটি ইউনিট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষামূলক কার্যক্রম আন্তর্জাতিক মান অনুযায়ী পর্যবেক্ষণ করা হচ্ছে।

সরকারের লক্ষ্য অনুযায়ী, রূপপুর কেন্দ্রের দুটি ইউনিট থেকে ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, যদিও পূর্ণ উৎপাদনে যেতে সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

পরীক্ষামূলক উৎপাদনের আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি শনাক্ত, শাটডাউন

আপডেটের সময়: ০৭:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

পরীক্ষামূলক উৎপাদন শুরুর আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে কারিগরি ত্রুটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ত্রুটি ধরা পড়ার পরপরই প্ল্যান্টটি সাময়িকভাবে শাটডাউন করা হয়।

কর্তৃপক্ষ জানায়, জ্বালানি লোডিং ও চাপ পরীক্ষার সময় সিস্টেমে কিছু অসঙ্গতি ধরা পড়ে। বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, এটি বড় ধরনের কোনো সমস্যা নয় এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদ: দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জানাল দুদক

প্রকল্প সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পরীক্ষা চলাকালে প্রথম ইউনিটের কয়েকটি স্থানে ছোট ধরনের ত্রুটি শনাক্ত হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে পরবর্তী কার্যক্রম স্থগিত করে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেওয়া হয়।

আইএইএ (IAEA) প্রতিনিধি দলের উপস্থিতির সময়ই এ ঘটনা ঘটে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছোটখাটো কারিগরি সমস্যা পারমাণবিক প্রকল্পে পরীক্ষা চলাকালে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে শাটডাউন করা হয়।

আরও পড়ুনঃ  মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘাটতি দেখা দিলে এমন ব্যবস্থা নেওয়াই নিয়ম, তাই বিষয়টিকে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে না।

আরও পড়ুনঃ  নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট প্রণয়ন: পরিকল্পনা প্রতিমন্ত্রী