ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা

  • arif
  • আপডেটের সময়: ০৫:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৬ সময় দেখুন

গাজীপুরের পুবাইলে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফোয়ান হোসেন নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা বাইপাস সড়কের পুবাইলের চামুড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা জুয়েল রানা (৩৬) ও মা সুরাইয়া আক্তার রুপা (৩০)।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের ভাতা কীভাবে ব্যয় হচ্ছে, প্রভাব মূল্যায়ন করবে সরকার

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে স্ত্রী সুরাইয়া ও সন্তান সাফোয়ানকে নিয়ে চট্টগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বগুড়ায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন জুয়েল রানা। ঢাকা বাইপাস সড়কের চামুড্ডা এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু সাফোয়ানের মৃত্যু হয়। আহত হন জুয়েল রানা ও সুরাইয়া আক্তার রুপা। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগ ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রশাসনের ‘ভিআইপি পাস’ পরিকল্পনা

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ড্রাম ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। মৃত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  আশুরার রোজা কয়টি রাখতে হয়?

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা

আপডেটের সময়: ০৫:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

গাজীপুরের পুবাইলে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফোয়ান হোসেন নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা বাইপাস সড়কের পুবাইলের চামুড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা জুয়েল রানা (৩৬) ও মা সুরাইয়া আক্তার রুপা (৩০)।

আরও পড়ুনঃ  ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে আসতে পারেননি মা: কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে স্ত্রী সুরাইয়া ও সন্তান সাফোয়ানকে নিয়ে চট্টগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বগুড়ায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন জুয়েল রানা। ঢাকা বাইপাস সড়কের চামুড্ডা এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু সাফোয়ানের মৃত্যু হয়। আহত হন জুয়েল রানা ও সুরাইয়া আক্তার রুপা। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের ভাতা কীভাবে ব্যয় হচ্ছে, প্রভাব মূল্যায়ন করবে সরকার

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ড্রাম ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। মৃত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনায় সরকার