ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারতীয় বিমান বাহিনী

‘অপারেশন সিন্দুর’-এর এক বছর পূর্তিতে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এই উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তারা বলেছে, “ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না।”

ভিডিওতে ওই সামরিক অভিযানের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়, যেখানে পাকিস্তানের ভেতরে ভারতীয় হামলার দাবি করা চিত্রও দেখানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সংসদ সদস্যদের ফেস রিডিং করে প্রবেশের অনুরোধ চিফ হুইপের

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পরই ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করা হয়। ভারতের দাবি, ওই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

ভিডিওটি বৃহস্পতিবার (৭ মে) রাত ১টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়। উল্লেখযোগ্যভাবে, ঠিক এক বছর আগে একই সময় পাকিস্তানে প্রথম হামলা চালানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ৯/১১ হামলার ২৫ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে নানা আয়োজন

ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্যও যুক্ত করা হয়, যেখানে তিনি বলেন, সন্ত্রাসী ও তাদের সহযোগীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হবে।

ভারতীয় বিমান বাহিনী আরও জানায়, এই অভিযান সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই অভিযান ভারতের নিরাপত্তা কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

আরও পড়ুনঃ  জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

ভারতের দাবি, ওই সামরিক অভিযানের পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পাকিস্তান পরবর্তীতে যুদ্ধবিরতির আলোচনায় যেতে বাধ্য হয়। তবে এসব দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে ভিন্ন অবস্থান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারতীয় বিমান বাহিনী

আপডেটের সময়: ০১:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

‘অপারেশন সিন্দুর’-এর এক বছর পূর্তিতে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এই উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তারা বলেছে, “ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না।”

ভিডিওতে ওই সামরিক অভিযানের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়, যেখানে পাকিস্তানের ভেতরে ভারতীয় হামলার দাবি করা চিত্রও দেখানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ডা. রফিক, সদস্য যারা

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পরই ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করা হয়। ভারতের দাবি, ওই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

ভিডিওটি বৃহস্পতিবার (৭ মে) রাত ১টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়। উল্লেখযোগ্যভাবে, ঠিক এক বছর আগে একই সময় পাকিস্তানে প্রথম হামলা চালানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্যও যুক্ত করা হয়, যেখানে তিনি বলেন, সন্ত্রাসী ও তাদের সহযোগীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হবে।

ভারতীয় বিমান বাহিনী আরও জানায়, এই অভিযান সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই অভিযান ভারতের নিরাপত্তা কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

আরও পড়ুনঃ  পূবালী ব্যাংকের ভেতর থেকে ৪ লাখ টাকা চুরি, ঝিনাইদহে গ্রেপ্তার ১