জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
কমিটিতে যারা রয়েছেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা হলেন—
- এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬)
- মো. আব্দুস সালাম (ঠাকুরগাঁও-২)
- আবু মনসুর সাখাওয়াত হাসান (হবিগঞ্জ-২)
- ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪)
- মো. আনোয়ারুল হক (নেত্রকোনা-২)
- শামীম আরা বেগম স্বপ্না (মহিলা আসন-২১)
- মো. আব্দুল বারী সরদার (রাজশাহী-৪)
- মাহমুদা আলম মিতু (মহিলা আসন-৪৬)
৫০ কমিটির মধ্যে গঠিত ৪৫টি
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি।
এখন পর্যন্ত মোট ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ৯টি বিষয়ভিত্তিক কমিটি।
প্রতিবেদকের নাম 




















