ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ নিখোঁজের দুই দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, আটক ১ হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশজুড়ে বাড়ল লোডশেডিং প্রকৃতি-প্রাণীর যত্নে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাশিয়ায় চাকরির স্বপ্ন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মৃত্যু—মামুনের লাশ ফেরার অপেক্ষায় পরিবার মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি—রাজনৈতিক আতঙ্কের ইঙ্গিত? ‘জাতির সঙ্গে গাদ্দারি করেছে সরকারি দল’: মামুনুল হক আক্কেল দাঁত উঠলেই কেন ব্যথা হয়, কখন এটি বিপজ্জনক ৯/১১-এর ২৫ বছর: গোয়েন্দা ব্যর্থতা যেভাবে বদলে দিল বৈশ্বিক নিরাপত্তা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে চায় নেপাল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

পাহাড় ধস ও আকস্মিক বন্যায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে নেপাল। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।

এই ভয়াবহ দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের মনে অনুপ্রেরণা জোগাতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে নেপাল। একই সঙ্গে দুই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

আরও পড়ুনঃ  বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুরে মিলল মরদেহ

বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বৈঠকেই তিনি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে এখনো কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য অনুপ্রেরণা প্রয়োজন। এ কারণে বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ জানান তিনি।

আরও পড়ুনঃ  তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদ, ‘সঠিক সময়েই সব আয়োজন হবে’

ঘনশ্যাম ভান্ডারি বলেন, নেপালের ক্রিকেট দল বাংলাদেশ সফরে যেতে পুরোপুরি প্রস্তুত। একইভাবে বাংলাদেশ দলকে নেপালে স্বাগত জানাতেও তাঁর দেশ প্রস্তুত।

সহযোগিতার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা

ভয়াবহ বন্যার পর সময়মতো সহযোগিতা করায় বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের রাষ্ট্রদূত।

তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তবে সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না

দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ

নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ক্রীড়া কূটনীতি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশ ক্রীড়া কূটনীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিভিন্ন খেলায় সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।

বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ

বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে চায় নেপাল

আপডেটের সময়: ০৮:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পাহাড় ধস ও আকস্মিক বন্যায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে নেপাল। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।

এই ভয়াবহ দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের মনে অনুপ্রেরণা জোগাতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে নেপাল। একই সঙ্গে দুই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে সবজির বাজারে উত্তাপ, বেগুন ১৪০ টাকা কেজি

বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বৈঠকেই তিনি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে এখনো কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য অনুপ্রেরণা প্রয়োজন। এ কারণে বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ জানান তিনি।

আরও পড়ুনঃ  কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে, প্রাণ গেল ২৫ শিশু-কিশোরের