বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে আয়োজিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এ কথা জানান তিনি।
সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই। শুধু নতুন আইন প্রণয়ন করলেই হবে না, বরং আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আইনের শাসন জরুরি
পরামর্শ সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, পুঁজি কিংবা অবকাঠামো নয়, অনুকূল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে বিনিয়োগকারীরা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রতিবেদকের নাম 






















