ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর মিরপুরে অভিজাত পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে গ্রামীণ অর্থনীতি: অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সভায় কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামায়াত আমিরের পরীক্ষার আগে কলেজছাত্রীর মৃত্যু, কোটালীপাড়ায় অপমৃত্যুর মামলা অপ্রতিমের প্রথম জানাজা কুবিতে, দ্বিতীয়টি গন্ধমতি ঈদগাহে ধউরে বাসের ধাক্কায় পোশাক কারখানার জিএম নিহত, চালক এখনও ধরাছোঁয়ার বাইরে ডিএমপির চার অতিরিক্ত উপকমিশনারকে বদলি দ্বিতীয়বার কন্যাসন্তানের মা-বাবা দীপিকা-রণবীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অপ্রতিম হত্যাকাণ্ড: জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তুহিনকে দেখা গেছে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা একসঙ্গে অবস্থান করেছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ  কবরস্থানের জমির টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল আনোয়ারের, অভিযুক্তের বাড়িতে আগুন

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে আনাস এবং প্রায় আধা ঘণ্টা পর ফাহিমকে আটক করা হয়। তাদের তিনজনকেই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীতে পরপর চার ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ বিভিন্ন স্থানে তার খোঁজে তল্লাশি চালায়।

আরও পড়ুনঃ  অপ্রতিম হত্যা: আরও একজন আটক, তদন্তে নতুন করে জিজ্ঞাসাবাদ

নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

অপ্রতিম হত্যাকাণ্ড: জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজন

আপডেটের সময়: ১০:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তুহিনকে দেখা গেছে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা একসঙ্গে অবস্থান করেছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীতে পরপর চার ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে আনাস এবং প্রায় আধা ঘণ্টা পর ফাহিমকে আটক করা হয়। তাদের তিনজনকেই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  অপ্রতিম হত্যা: আরও একজন আটক, তদন্তে নতুন করে জিজ্ঞাসাবাদ

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ বিভিন্ন স্থানে তার খোঁজে তল্লাশি চালায়।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ