ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ

দুই দিনের আয়োজন শেষে ২১ নভেম্বর জাপানের ওসাকার কিওসেরা ডোমে পর্দা নেমেছে ২০২৬ সালের মামা অ্যাওয়ার্ডসের (এমএনইটি এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস)। এবারের আসরে বড় পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং হাইবের দুই গ্রুপ কর্টিস ও এনহাইপেন।

অভিনেতা পার্ক বো-গামের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সংগীত, পরিবেশনা ও দর্শকদের ভোটে নির্বাচিত বিভিন্ন বিভাগে কে-পপ শিল্পীদের পুরস্কৃত করা হয়।

প্রধান পুরস্কার জিতল যারা

এবারের আসরে বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেয়েছে বিটিএস। বর্ষসেরা গানের পুরস্কার জিতেছে কর্টিসের ‘রেডরেড’ এবং বর্ষসেরা অ্যালবামের স্বীকৃতি পেয়েছে বিটিএসের ‘আরিরাং’। অন্যদিকে বর্ষসেরা ফ্যানস চয়েস হয়েছে এনহাইপেন।

বর্ষসেরা শিল্পীর পুরস্কার জিতে ইতিহাস গড়েছে বিটিএস। এ নিয়ে অষ্টমবারের মতো এ বিভাগে পুরস্কার পেল দলটি। একই সঙ্গে তাদের ক্যারিয়ারে মোট ডেসাং বা গ্র্যান্ড প্রাইজের সংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে।

এই অর্জন নিয়ে বিটিএস সদস্য ভি বলেন, মামা অ্যাওয়ার্ডসে তাঁদের প্রথম গ্র্যান্ড প্রাইজ পাওয়ার ১০ বছর পূর্ণ হয়েছে। তাই এবারের পুরস্কার তাঁদের কাছে আরও বিশেষ ও স্মরণীয়।

আরও পড়ুনঃ  তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

জে-হোপ ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে পাওয়া প্রতিটি পুরস্কার তাঁদের দায়িত্ব আরও বাড়িয়েছে। তবে আর্মিরা সেই দায়িত্ব সামলাতে সাহায্য করে এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। ভক্তরা তাঁদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা জানাতে চান বলেও উল্লেখ করেন তিনি।

এনহাইপেনের সদস্যদের জন্য এবারের জয় ছিল আবেগঘন। দলের সদস্য জংওন বলেন, ‘আমার মনে হয়, এ কারণেই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। সত্যি বলতে, ভেবেছিলাম আমরা জিতব না।’

সুনু বলেন, এ বছর অনেক কিছু ঘটেছে। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। তাঁর মনে হচ্ছে, অবশেষে সেসবের স্বীকৃতি মিলেছে। বড় একটি পুরস্কার পেয়ে তিনি আবেগাপ্লুত ও কৃতজ্ঞ।

কর্টিসও এবারের আয়োজনে তিনটি পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে বর্ষসেরা গানের স্বীকৃতি। নিজেদের সাফল্যে কৃতজ্ঞতা জানিয়ে দলটি বলেছে, তাদের বর্তমান পথচলা মোটেও সহজ নয়। তবে সব সময় পাশে থাকা ও উৎসাহ দেওয়া ভক্তদের কাছ থেকে তারা শক্তি পায়।

আরও পড়ুনঃ  ৭৪ পেরিয়ে ৭৫ বছরে রুনা লায়লা, জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত

শিল্পী বিভাগে বিজয়ীরা

  • সেরা পুরুষ গ্রুপ: বিটিএস
  • সেরা নারী গ্রুপ: আইভি (আইভিই)
  • সেরা নতুন শিল্পী: আলফা ড্রাইভ ওয়ান ও টুইড
  • সেরা পুরুষ শিল্পী: ইয়োনজুন (টুমরো এক্স টুগেদার)
  • সেরা নারী শিল্পী: সোয়েওন (আই-ডল)

গান ও পরিবেশনা বিভাগে বিজয়ীরা

সেরা গান (টপ ১০):

  • অ্যাসপা — ‘লেমনেড’
  • বিটিএস — ‘সুইম’
  • কর্টিস — ‘রেডরেড’
  • হার্টসটু হার্টস — ‘রুড!’
  • হোয়াসা — ‘গুড গুডবাই’
  • আইওআই — ‘সাডেনলি’
  • ইলিট — ‘ইটস মি’
  • আইভি — ‘ব্যাং ব্যাং’
  • লে সেরাফিম — ‘স্প্যাগেটি’
  • এনমিক্স — ‘ব্লু ভ্যালেন্টাইন’

অন্যান্য পুরস্কার:

  • সেরা নৃত্য পরিবেশনা (একক পুরুষ): তেয়াং — ‘লাইভ ফাস্ট ডাই স্লো’
  • সেরা নৃত্য পরিবেশনা (একক নারী): ইয়েনা — ‘ক্যাচ ক্যাচ’
  • সেরা নৃত্য পরিবেশনা (পুরুষ গ্রুপ): কর্টিস — ‘রেডরেড’
  • সেরা নৃত্য পরিবেশনা (নারী গ্রুপ): ইলিট — ‘ইটস মি’
  • সেরা কণ্ঠ পরিবেশনা (একক): হোয়াসা — ‘গুড গুডবাই’
  • সেরা কণ্ঠ পরিবেশনা (গ্রুপ): আকমু — ‘প্যারাডাইস অব রিউমার্স’
  • সেরা যৌথ পরিবেশনা: লে সেরাফিম ও জে-হোপ — ‘স্প্যাগেটি’
  • সেরা মিউজিক ভিডিও: বিগ ব্যাং — ‘বিআইআইআইজি’
  • সেরা কোরিওগ্রাফি: আতিজ — ‘ব্যাড’
  • সেরা ব্যান্ড পরিবেশনা: জান্নাবি — ‘জাস্ট কিডস’
  • সেরা র‍্যাপ ও হিপহপ পরিবেশনা: জিকো — ‘ডুয়েট’
  • সেরা অরিজিনাল সাউন্ডট্র্যাক (ওএসটি): কিম মিন সিওক — ‘লাভ ল্যাঙ্গুয়েজ’
আরও পড়ুনঃ  ৫১তম জন্মদিনে সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বললেন ললিত মোদি

বিশেষ ও জনপ্রিয়তা বিভাগে পুরস্কার

  • বছরের সেরা সংগীত ভাবনা: বিগ ব্যাং
  • সেরা অগ্রগামী শিল্পী: এনসিটি উইশ
  • বেস্ট অব নেক্সট: রিসিন
  • ভিসা সুপার স্টেজ শিল্পী: ট্রেজার
  • ফেভারিট এম কাউন্টডাউন স্টেজ: এনহাইপেন
  • ফেভারিট এশিয়ান গ্রুপ: আইএনআই
  • ফেভারিট ড্যান্স অ্যান্ড ভোকাল পারফরম্যান্স গ্রুপ: জিরোবেসওয়ান
  • ওয়ার্ল্ডওয়াইড কেকনর্স চয়েস: জিরোবেসওয়ান
  • কিউ১০ ফেভারিট মেগা আর্টিস্ট: এনসিটি উইশ

ফ্যানস চয়েস বিভাগে ২০ শিল্পী ও দল

দর্শকদের ভোটে নির্বাচিত ফ্যানস চয়েস বিভাগে পুরস্কার পেয়েছে ২০ জন শিল্পী ও দল। তারা হলো—এপিঙ্ক, বেবিমনস্টার, বিগ ব্যাং, বিটিএস, কর্টিস, এনহাইপেন, ইভান, হার্টসটু হার্টস, আই-ডল, ইলিট, লে সেরাফিম, লংশট, এনমিক্স, সেভেনটিন, স্ট্রে কিডস, ট্রেজার, টুইড, টুমরো এক্স টুগেদার, টোয়াইস এবং ইয়ুনা (গার্লস জেনারেশন)।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ

আপডেটের সময়: ১১:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

দুই দিনের আয়োজন শেষে ২১ নভেম্বর জাপানের ওসাকার কিওসেরা ডোমে পর্দা নেমেছে ২০২৬ সালের মামা অ্যাওয়ার্ডসের (এমএনইটি এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস)। এবারের আসরে বড় পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং হাইবের দুই গ্রুপ কর্টিস ও এনহাইপেন।

অভিনেতা পার্ক বো-গামের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সংগীত, পরিবেশনা ও দর্শকদের ভোটে নির্বাচিত বিভিন্ন বিভাগে কে-পপ শিল্পীদের পুরস্কৃত করা হয়।

প্রধান পুরস্কার জিতল যারা

এবারের আসরে বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেয়েছে বিটিএস। বর্ষসেরা গানের পুরস্কার জিতেছে কর্টিসের ‘রেডরেড’ এবং বর্ষসেরা অ্যালবামের স্বীকৃতি পেয়েছে বিটিএসের ‘আরিরাং’। অন্যদিকে বর্ষসেরা ফ্যানস চয়েস হয়েছে এনহাইপেন।

বর্ষসেরা শিল্পীর পুরস্কার জিতে ইতিহাস গড়েছে বিটিএস। এ নিয়ে অষ্টমবারের মতো এ বিভাগে পুরস্কার পেল দলটি। একই সঙ্গে তাদের ক্যারিয়ারে মোট ডেসাং বা গ্র্যান্ড প্রাইজের সংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে।

এই অর্জন নিয়ে বিটিএস সদস্য ভি বলেন, মামা অ্যাওয়ার্ডসে তাঁদের প্রথম গ্র্যান্ড প্রাইজ পাওয়ার ১০ বছর পূর্ণ হয়েছে। তাই এবারের পুরস্কার তাঁদের কাছে আরও বিশেষ ও স্মরণীয়।

আরও পড়ুনঃ  জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ

জে-হোপ ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে পাওয়া প্রতিটি পুরস্কার তাঁদের দায়িত্ব আরও বাড়িয়েছে। তবে আর্মিরা সেই দায়িত্ব সামলাতে সাহায্য করে এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। ভক্তরা তাঁদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা জানাতে চান বলেও উল্লেখ করেন তিনি।

এনহাইপেনের সদস্যদের জন্য এবারের জয় ছিল আবেগঘন। দলের সদস্য জংওন বলেন, ‘আমার মনে হয়, এ কারণেই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। সত্যি বলতে, ভেবেছিলাম আমরা জিতব না।’

সুনু বলেন, এ বছর অনেক কিছু ঘটেছে। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। তাঁর মনে হচ্ছে, অবশেষে সেসবের স্বীকৃতি মিলেছে। বড় একটি পুরস্কার পেয়ে তিনি আবেগাপ্লুত ও কৃতজ্ঞ।

কর্টিসও এবারের আয়োজনে তিনটি পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে বর্ষসেরা গানের স্বীকৃতি। নিজেদের সাফল্যে কৃতজ্ঞতা জানিয়ে দলটি বলেছে, তাদের বর্তমান পথচলা মোটেও সহজ নয়। তবে সব সময় পাশে থাকা ও উৎসাহ দেওয়া ভক্তদের কাছ থেকে তারা শক্তি পায়।

আরও পড়ুনঃ  নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার

শিল্পী বিভাগে বিজয়ীরা

  • সেরা পুরুষ গ্রুপ: বিটিএস
  • সেরা নারী গ্রুপ: আইভি (আইভিই)
  • সেরা নতুন শিল্পী: আলফা ড্রাইভ ওয়ান ও টুইড
  • সেরা পুরুষ শিল্পী: ইয়োনজুন (টুমরো এক্স টুগেদার)
  • সেরা নারী শিল্পী: সোয়েওন (আই-ডল)

গান ও পরিবেশনা বিভাগে বিজয়ীরা

সেরা গান (টপ ১০):

  • অ্যাসপা — ‘লেমনেড’
  • বিটিএস — ‘সুইম’
  • কর্টিস — ‘রেডরেড’
  • হার্টসটু হার্টস — ‘রুড!’
  • হোয়াসা — ‘গুড গুডবাই’
  • আইওআই — ‘সাডেনলি’
  • ইলিট — ‘ইটস মি’
  • আইভি — ‘ব্যাং ব্যাং’
  • লে সেরাফিম — ‘স্প্যাগেটি’
  • এনমিক্স — ‘ব্লু ভ্যালেন্টাইন’

অন্যান্য পুরস্কার:

  • সেরা নৃত্য পরিবেশনা (একক পুরুষ): তেয়াং — ‘লাইভ ফাস্ট ডাই স্লো’
  • সেরা নৃত্য পরিবেশনা (একক নারী): ইয়েনা — ‘ক্যাচ ক্যাচ’
  • সেরা নৃত্য পরিবেশনা (পুরুষ গ্রুপ): কর্টিস — ‘রেডরেড’
  • সেরা নৃত্য পরিবেশনা (নারী গ্রুপ): ইলিট — ‘ইটস মি’
  • সেরা কণ্ঠ পরিবেশনা (একক): হোয়াসা — ‘গুড গুডবাই’
  • সেরা কণ্ঠ পরিবেশনা (গ্রুপ): আকমু — ‘প্যারাডাইস অব রিউমার্স’
  • সেরা যৌথ পরিবেশনা: লে সেরাফিম ও জে-হোপ — ‘স্প্যাগেটি’
  • সেরা মিউজিক ভিডিও: বিগ ব্যাং — ‘বিআইআইআইজি’
  • সেরা কোরিওগ্রাফি: আতিজ — ‘ব্যাড’
  • সেরা ব্যান্ড পরিবেশনা: জান্নাবি — ‘জাস্ট কিডস’
  • সেরা র‍্যাপ ও হিপহপ পরিবেশনা: জিকো — ‘ডুয়েট’
  • সেরা অরিজিনাল সাউন্ডট্র্যাক (ওএসটি): কিম মিন সিওক — ‘লাভ ল্যাঙ্গুয়েজ’
আরও পড়ুনঃ  ২৫ বছর পর আবারও একসঙ্গে হৃতিক-কারিনা, ইঙ্গিত করণ জোহরের