ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের হাতে দিলেন নেতাকর্মীরা আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, সুদ-জরিমানা মওকুফ পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে মিরপুরে যাত্রী নামার পরপরই বাসে অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার দুই দুর্বৃত্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

হামের উপসর্গ নিয়ে ১১ মাসের রায়ানকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন তার বাবা-মা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক দেখানোর পর জানা যায়, শিশুটির জরুরি ভিত্তিতে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) প্রয়োজন। কিন্তু ওই হাসপাতালে শিশুদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র না থাকায় তাকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরিবারটির পক্ষে বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল পিআইসিইউ সেবা নেওয়া সম্ভব ছিল না। তাই শিশুটিকে নিয়ে ছুটতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সেখানে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় রায়ানের। গত ৫ নভেম্বর বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রায়ানের মতো সংকটাপন্ন শিশুকে শেষ মুহূর্তে নিবিড় পরিচর্যার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে অনেক পরিবারকে। রাজধানীতে সরকারি পর্যায়ে পিআইসিইউ সুবিধা রয়েছে মাত্র তিনটি হাসপাতালে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে। এর মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও মাতুয়াইল ইনস্টিটিউট পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান নয়; এগুলো স্বায়ত্তশাসিত।

আরও পড়ুনঃ  ১,৪৯৮ পর্যটন গন্তব্যে উন্নয়নের ছক, ডিসেম্বরে আসছে মহাপরিকল্পনা

রাজধানীতে পিআইসিইউ শয্যা মাত্র ৪৩টি

তিনটি প্রতিষ্ঠানে পিআইসিইউ শয্যার সংখ্যাও সীমিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭টি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১৬টি এবং মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে ১০টি শয্যা রয়েছে। সব মিলিয়ে সরকারি ও আধা সরকারি এই তিন প্রতিষ্ঠানে পিআইসিইউ শয্যা মাত্র ৪৩টি।

অথচ রাজধানী ঢাকায় বড় জেনারেল ও বিশেষায়িত হাসপাতালের সংখ্যা ২৫টি। এর মধ্যে চারটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে।

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে অননুমোদিত পাঁচটি পিআইসিইউ শয্যা চালু থাকলেও সেখানে পর্যাপ্ত জনবল নেই। এসব শয্যা হিসাবের মধ্যে ধরলে রাজধানীতে পিআইসিইউ শয্যার সংখ্যা দাঁড়ায় ৪৮টি।

আরও পড়ুনঃ  জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

হামে আক্রান্ত ৭১ শতাংশ শিশুই পায়নি আইসিইউ

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হেলথ-এ প্রকাশিত ‘বিয়ন্ড ইমিউনিটি গ্যাপস: হেলথ-সিস্টেম কনস্ট্রেইন্টস অ্যান্ড মিজলস মর্টালিটি ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় উঠে এসেছে, হামে প্রাণ হারানো ৭১ শতাংশ শিশুই শেষ মুহূর্তে জীবন রক্ষাকারী আইসিইউ সুবিধা পায়নি। এসব শিশুকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিতে হয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জন্মের পর প্রথম ২৮ দিন বয়সি শিশুদের নিবিড় পরিচর্যার জন্য রয়েছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বা এনআইসিইউ। অন্যদিকে সাধারণত এক মাস থেকে ১২ বছর বয়সি অথবা ৫০ কেজির কম ওজনের শিশুদের জন্য প্রয়োজন হয় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বা পিআইসিইউ।

তাদের তথ্য অনুযায়ী, সারা দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে আইসিইউ শয্যার সংখ্যা বর্তমানে প্রায় তিন হাজারে পৌঁছাতে পারে। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ এনআইসিইউ শয্যা। বিপরীতে পিআইসিইউ শয্যা রয়েছে মাত্র ৩ শতাংশ। বাকি শয্যাগুলো পূর্ণবয়স্ক রোগীদের জন্য।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

পাঁচ বিভাগীয় শহরে শিশু হাসপাতাল চালুর উদ্যোগ

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নূরুল ইসলাম বলেন, কোভিড-১৯ মহামারি থেকে শুরু করে হাম ও ডেঙ্গুর সময় পিআইসিইউ এবং আইসিইউর চাহিদা অনেক বেড়েছে। সরকার বিভাগীয় শহরগুলোতে আইসিইউ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, দেশের পাঁচ বিভাগীয় শহরে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এসব হাসপাতালে পিআইসিইউ ও এনআইসিইউ সুবিধা থাকবে। ইতিমধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের কাজও শুরু হয়েছে।

ডা. নূরুল ইসলামের আশা, বিভাগীয় শহরগুলোতে এসব শিশু হাসপাতাল চালু হলে রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ কমবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা

আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর

আপডেটের সময়: ০৭:৩৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে ১১ মাসের রায়ানকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন তার বাবা-মা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক দেখানোর পর জানা যায়, শিশুটির জরুরি ভিত্তিতে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) প্রয়োজন। কিন্তু ওই হাসপাতালে শিশুদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র না থাকায় তাকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরিবারটির পক্ষে বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল পিআইসিইউ সেবা নেওয়া সম্ভব ছিল না। তাই শিশুটিকে নিয়ে ছুটতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সেখানে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় রায়ানের। গত ৫ নভেম্বর বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রায়ানের মতো সংকটাপন্ন শিশুকে শেষ মুহূর্তে নিবিড় পরিচর্যার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে অনেক পরিবারকে। রাজধানীতে সরকারি পর্যায়ে পিআইসিইউ সুবিধা রয়েছে মাত্র তিনটি হাসপাতালে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে। এর মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও মাতুয়াইল ইনস্টিটিউট পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান নয়; এগুলো স্বায়ত্তশাসিত।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

রাজধানীতে পিআইসিইউ শয্যা মাত্র ৪৩টি

তিনটি প্রতিষ্ঠানে পিআইসিইউ শয্যার সংখ্যাও সীমিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭টি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১৬টি এবং মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে ১০টি শয্যা রয়েছে। সব মিলিয়ে সরকারি ও আধা সরকারি এই তিন প্রতিষ্ঠানে পিআইসিইউ শয্যা মাত্র ৪৩টি।

অথচ রাজধানী ঢাকায় বড় জেনারেল ও বিশেষায়িত হাসপাতালের সংখ্যা ২৫টি। এর মধ্যে চারটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে।

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে অননুমোদিত পাঁচটি পিআইসিইউ শয্যা চালু থাকলেও সেখানে পর্যাপ্ত জনবল নেই। এসব শয্যা হিসাবের মধ্যে ধরলে রাজধানীতে পিআইসিইউ শয্যার সংখ্যা দাঁড়ায় ৪৮টি।

আরও পড়ুনঃ  ১,৪৯৮ পর্যটন গন্তব্যে উন্নয়নের ছক, ডিসেম্বরে আসছে মহাপরিকল্পনা

হামে আক্রান্ত ৭১ শতাংশ শিশুই পায়নি আইসিইউ

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হেলথ-এ প্রকাশিত ‘বিয়ন্ড ইমিউনিটি গ্যাপস: হেলথ-সিস্টেম কনস্ট্রেইন্টস অ্যান্ড মিজলস মর্টালিটি ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় উঠে এসেছে, হামে প্রাণ হারানো ৭১ শতাংশ শিশুই শেষ মুহূর্তে জীবন রক্ষাকারী আইসিইউ সুবিধা পায়নি। এসব শিশুকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিতে হয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জন্মের পর প্রথম ২৮ দিন বয়সি শিশুদের নিবিড় পরিচর্যার জন্য রয়েছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বা এনআইসিইউ। অন্যদিকে সাধারণত এক মাস থেকে ১২ বছর বয়সি অথবা ৫০ কেজির কম ওজনের শিশুদের জন্য প্রয়োজন হয় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বা পিআইসিইউ।

তাদের তথ্য অনুযায়ী, সারা দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে আইসিইউ শয্যার সংখ্যা বর্তমানে প্রায় তিন হাজারে পৌঁছাতে পারে। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ এনআইসিইউ শয্যা। বিপরীতে পিআইসিইউ শয্যা রয়েছে মাত্র ৩ শতাংশ। বাকি শয্যাগুলো পূর্ণবয়স্ক রোগীদের জন্য।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী