ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আকভানের প্রভাবে ফকিরহাটে টানা বৃষ্টি, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় টানা ভারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত থেকে শুরু হওয়া থেমে থেমে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, ভ্যানচালকসহ নিম্নআয়ের মানুষ।

বৃষ্টিতে ভিজে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরা। অন্যদিকে অতিবৃষ্টিতে শীতকালীন সবজি, আলু ও আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

শুক্রবার (২০ নভেম্বর) বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার ব্যস্ততম মোড় ও সড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফকিরহাট সদর বাজারের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে।

বিপাকে ছিন্নমূল ও বেদে পরিবার

আরও পড়ুনঃ  ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে ছয় বিভাগে

ফকিরহাট বাজারসংলগ্ন ভৈরব নদের পাশে গড়ে ওঠা বস্তির বাসিন্দা রমজান শেখ, জামাল হোসেনসহ কয়েকজন জানান, পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি কুঁড়েঘরে পরিবার নিয়ে বসবাস করেন তাঁরা। শীতের শুরুতে এমন ভারি বৃষ্টিতে ঘরের ছাউনি দিয়ে পানি পড়ছে। বিছানাপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে গেছে। ছোট শিশুদের নিয়ে শীত ও বৃষ্টিতে চরম কষ্টে দিন কাটছে তাঁদের।

উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে বসবাসরত প্রায় ৩০টি বেদে পরিবারের অবস্থাও শোচনীয়। বৃষ্টির পানিতে কাদা ও পানিতে অর্ধেক ডুবে গেছে তাঁদের কুঁড়েঘর। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

আয় বন্ধ ভ্যানচালকদের

কিরণের মোড় এলাকার ভ্যানচালক ঝুলু শেখ ও আট্টাকা গ্রামের রহিম শেখ বলেন, দুই দিন ধরে বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী না থাকায় তাঁদের কোনো আয় নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে প্রতিদিনের উপার্জনে কোনোমতে সংসার চলে। বৃষ্টিতে সেই উপার্জনের পথও বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বন্দরে ৩ নম্বর সংকেত, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ফসল ও মাছের ঘের নিয়ে শঙ্কা

অসময়ের ভারি বৃষ্টিতে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষক মোস্তফা হাসান বলেন, সামান্য বৃষ্টি কৃষির জন্য উপকারী হলেও টানা ভারি বৃষ্টি ফসলের ক্ষতি করছে। বিশেষ করে আলুখেতে ছত্রাকজনিত রোগ ও আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। শীতকালীন অন্যান্য সবজিরও ক্ষতি হতে পারে। বৃষ্টিতে খেতের পাকা আমন ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার বগুড়ার বিল এলাকার চাষি শহিদুল জানান, বৃষ্টিতে তাঁর বেগুনখেত তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তিনি ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে উপজেলার কেন্দুয়ার বিল, ফলতিতা ও ডহর-মৌভোগ এলাকার নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়েও উদ্বিগ্ন চাষিরা। বৃষ্টি ও জোয়ারের পানি বাড়লে ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ কারণে অনেক চাষিকে মাটির বাঁধ উঁচু করা এবং ঘেরের চারপাশে জাল দিয়ে মাছ আটকে রাখার প্রস্তুতি নিতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ায় কৃষকদের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় বীজ সরবরাহের জন্য ৬০ কেজি সরিষার বীজ সংগ্রহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত বীজ বপন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে উল্লেখযোগ্য ক্ষতি না হলেও বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সবজি ফসলের ক্ষতি কমাতে পানি নিষ্কাশন এবং বৃষ্টির পর ছত্রাকনাশক স্প্রেসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আকভানের প্রভাবে ফকিরহাটে টানা বৃষ্টি, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

আপডেটের সময়: ০৭:২৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় টানা ভারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত থেকে শুরু হওয়া থেমে থেমে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, ভ্যানচালকসহ নিম্নআয়ের মানুষ।

বৃষ্টিতে ভিজে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরা। অন্যদিকে অতিবৃষ্টিতে শীতকালীন সবজি, আলু ও আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

শুক্রবার (২০ নভেম্বর) বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার ব্যস্ততম মোড় ও সড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফকিরহাট সদর বাজারের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে।

বিপাকে ছিন্নমূল ও বেদে পরিবার

আরও পড়ুনঃ  দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা