ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তোমাকে নিয়ে আমি গর্বিত: অর্চিতা স্পর্শিয়া স্বাস্থ্য খাতের ১৬ হাজার কোটি টাকার টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশকে টহল জাহাজ দেবে জাপান চুল কাটার টাকা নিয়ে বিরোধ, ভালুকায় সেলুন ব্যবসায়ীকে হত্যা পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ চাকরির লক্ষ্য, ৪ মাসে এআই নীতিমালা ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী ও মরদেহ নিয়ে চরম ভোগান্তি শিক্ষিকার ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর মামলা, ইউপি চেয়ারম্যানসহ দুজন কারাগারে এমবাপ্পেকে ঘিরে বিতর্ক, চীনা দর্শকদের কাছে লা লিগার দুঃখ প্রকাশ ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে ৫ দিন বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের প্রতিচ্ছবি দেখতে পান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন।

আরও পড়ুনঃ  সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী

এ সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাঁদের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।

বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার আহ্বান

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণ রাখার পাশাপাশি গুরুজন ও শিক্ষকদের যথাযথ সম্মান করার ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুনঃ  নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

তিনি বলেন, বাবা-মা, শিক্ষক ও মুরব্বিদের সব সময় সম্মান করতে হবে। নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে একদিকে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে পূরণ হবে জাতির প্রত্যাশাও।

রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক এবং দেশের ইতিহাসের সাক্ষী। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গভবন, রাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আগ্রহ তৈরি করতেই শিক্ষার্থীদের এ পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র ভুল হিসাবের ফাঁদে পড়েছে, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার

বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসতে তাদের উৎসাহিত করেন তিনি।

ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে বলেও জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তোমাকে নিয়ে আমি গর্বিত: অর্চিতা স্পর্শিয়া

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

আপডেটের সময়: ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের প্রতিচ্ছবি দেখতে পান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন।

আরও পড়ুনঃ  রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিতে জাতীয় সংসদ ভবন, সংস্কারে নতুন উদ্যোগ

এ সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাঁদের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।

বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার আহ্বান

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণ রাখার পাশাপাশি গুরুজন ও শিক্ষকদের যথাযথ সম্মান করার ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুনঃ  ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, আলোচনার পথও খোলা রাখল ওয়াশিংটন

তিনি বলেন, বাবা-মা, শিক্ষক ও মুরব্বিদের সব সময় সম্মান করতে হবে। নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে একদিকে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে পূরণ হবে জাতির প্রত্যাশাও।

রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক এবং দেশের ইতিহাসের সাক্ষী। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গভবন, রাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আগ্রহ তৈরি করতেই শিক্ষার্থীদের এ পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষায় উইনরকের ভূমিকার প্রশংসা স্পিকারের