ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ৫ আগস্ট পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়কার সম্পর্কের ধারা থেকে বাংলাদেশ ও ভারত—উভয় দেশই বেরিয়ে আসতে চায়।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অতীতের নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বের হয়ে এসে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস

ভারতের ‘পুশইন’ ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশকে চাপে ফেলতে ভারতের পরিকল্পিত কোনো পদক্ষেপ নয়। বরং এটি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।

তিনি আরও জানান, অপতথ্য ও ভুয়া তথ্য ছড়ানো রোধে সরকার কাজ করছে। বিভিন্ন ভুয়া ফটোকার্ড ও গণমাধ্যমের লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ ভারতে ভারী বর্ষণ ও বন্যায় নিহত ১৪, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি নির্দলীয় নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হবে। এখানে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কেউ অংশ নিলেও সরকারের কোনো আপত্তি নেই।

এছাড়া অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় অনার্সে থাকবে, তবে সব প্রতিষ্ঠানে একরকম কাঠামো থাকবে কি না তা নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  ৫ আগস্টের গণঅভ্যুত্থান: শেখ হাসিনার দেশত্যাগের পর বিশ্ব যা বলেছিল

তিনি আরও জানান, দেশের বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

‘ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি’

আপডেটের সময়: ০৬:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ৫ আগস্ট পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়কার সম্পর্কের ধারা থেকে বাংলাদেশ ও ভারত—উভয় দেশই বেরিয়ে আসতে চায়।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অতীতের নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বের হয়ে এসে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ।

আরও পড়ুনঃ  ‘চুক্তি নয়তো আত্মসমর্পণ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

ভারতের ‘পুশইন’ ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশকে চাপে ফেলতে ভারতের পরিকল্পিত কোনো পদক্ষেপ নয়। বরং এটি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।

তিনি আরও জানান, অপতথ্য ও ভুয়া তথ্য ছড়ানো রোধে সরকার কাজ করছে। বিভিন্ন ভুয়া ফটোকার্ড ও গণমাধ্যমের লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ৩ আগস্টের মুদ্রা বিনিময় হার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি নির্দলীয় নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হবে। এখানে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কেউ অংশ নিলেও সরকারের কোনো আপত্তি নেই।

এছাড়া অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় অনার্সে থাকবে, তবে সব প্রতিষ্ঠানে একরকম কাঠামো থাকবে কি না তা নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

তিনি আরও জানান, দেশের বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।