ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান, মজুদও দেবে না যুক্তরাষ্ট্রকে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি উপেক্ষা করে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটি জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না এবং দেশে থাকা ইউরেনিয়ামের মজুদও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না।

সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক অনুষ্ঠানে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি তেহরানের এ অবস্থান তুলে ধরেন। তাঁর বক্তব্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক জ্বালানি মজুদ করা ইরানের বৈধ অধিকার।

আরও পড়ুনঃ  মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে দেশে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

ইসলামি বলেন, চিকিৎসাসহ দেশের বিভিন্ন প্রয়োজন মেটানো এবং শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, ইরানের এই কার্যক্রম আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনেই পরিচালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করার চাপের প্রসঙ্গ তুলে ইরানের এই কর্মকর্তা বলেন, পারমাণবিক কার্যক্রমের ক্ষেত্রে সমৃদ্ধকরণ কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; বরং এটি পুরো প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুনঃ  কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

পারমাণবিক প্রযুক্তি নিয়ে ওয়াশিংটনের অবস্থানের সমালোচনাও করেন ইসলামি। তাঁর বক্তব্য, যুক্তরাষ্ট্র নিজেও জাতীয় উন্নয়ন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তিকে গুরুত্ব দেয়। এ অবস্থায় ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে মার্কিন দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের বিরোধ দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা বলে আসছে। অন্যদিকে, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে নিজেদের অধিকার হিসেবে তুলে ধরে।

আরও পড়ুনঃ  ৪৯তম বিশেষ বিসিএসে আরও ৪০ জনের নিয়োগ, প্রজ্ঞাপন জারি

চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের বিরোধ আরও জোরালো হয়েছে। তবে মোহাম্মদ ইসলামির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা বা মজুদ হস্তান্তরের বিষয়ে ছাড় দিতে রাজি নয় তেহরান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান, মজুদও দেবে না যুক্তরাষ্ট্রকে

আপডেটের সময়: ০৪:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি উপেক্ষা করে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটি জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না এবং দেশে থাকা ইউরেনিয়ামের মজুদও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না।

সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক অনুষ্ঠানে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি তেহরানের এ অবস্থান তুলে ধরেন। তাঁর বক্তব্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক জ্বালানি মজুদ করা ইরানের বৈধ অধিকার।

আরও পড়ুনঃ  ২৯ বছর পর প্রকাশ্যে, পাকিস্তানের আকাশসীমায় ঢুকেছিল ভারতের মিগ-২৫

ইসলামি বলেন, চিকিৎসাসহ দেশের বিভিন্ন প্রয়োজন মেটানো এবং শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, ইরানের এই কার্যক্রম আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনেই পরিচালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করার চাপের প্রসঙ্গ তুলে ইরানের এই কর্মকর্তা বলেন, পারমাণবিক কার্যক্রমের ক্ষেত্রে সমৃদ্ধকরণ কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; বরং এটি পুরো প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুনঃ  ৪৯তম বিশেষ বিসিএসে আরও ৪০ জনের নিয়োগ, প্রজ্ঞাপন জারি

পারমাণবিক প্রযুক্তি নিয়ে ওয়াশিংটনের অবস্থানের সমালোচনাও করেন ইসলামি। তাঁর বক্তব্য, যুক্তরাষ্ট্র নিজেও জাতীয় উন্নয়ন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তিকে গুরুত্ব দেয়। এ অবস্থায় ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে মার্কিন দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের বিরোধ দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা বলে আসছে। অন্যদিকে, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে নিজেদের অধিকার হিসেবে তুলে ধরে।

আরও পড়ুনঃ  ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন