ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভরিতে স্বর্ণের দাম কমল ৩,৩২৪ টাকা, আজকের নতুন দর কত? জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠক শুরু, আলোচনায় মেট্রোরেল ঋণ ও ব্যয় কমানো সালিশের পরদিন নারীর অস্বাভাবিক মৃত্যু, অর্থের বিনিময়ে অভিযুক্তকে ছাড়ার অভিযোগ ইজারা নিয়ে বিরোধের জেরে হোটেলে গুলি, আসামে একই পরিবারের ৫ জন নিহত সীতাকুণ্ডে থেমে থাকা বাসের যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫ ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব, বৃষ্টির পূর্বাভাস তিন বিভাগে ব্যালন ডি’অরে শিরোপা নয়, বয়সের রেকর্ডে ইতিহাস গড়লেন মেসি রমজানের আগেই ছোলার আমদানি প্রায় সাতগুণ, কমবে কি বাজারদর? একই চরিত্রে বিরক্ত সাদিয়া আয়মান, নাটক কমিয়ে ঝুঁকছেন নতুন গল্পে ইসরাইলে আজ ভাগ্যপরীক্ষা নেতানিয়াহুর, সরকার গঠনে আসনই হবে বড় চ্যালেঞ্জ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইজারা নিয়ে বিরোধের জেরে হোটেলে গুলি, আসামে একই পরিবারের ৫ জন নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৭ সময় দেখুন

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির একটি হোটেলে মালিক ও ইজারাদারের বিরোধের জেরে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৬ অক্টোবর) রাতে শহরের বরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে এ ঘটনা ঘটে।

হোটেলের বিরোধ থেকেই হামলা

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলের মালিক ও ইজারা নেওয়া ব্যক্তির মধ্যে সম্পত্তি ও ইজারা চুক্তি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  চীনা সেনাদের টহলনীতির বিচ্যুতিতে সীমান্ত উত্তপ্ত হয়: ভারত

এ ঘটনায় ঘানাকান্ত গগৈ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হোটেলটি ইজারা নিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে হোটেল মালিক ও পরিবারের সদস্যরা

নিহত ব্যক্তিরা হলেন হোটেলের মালিক হেলেনা ভারালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, ছেলের স্ত্রী রিনিকি কাশ্যপ, পরিবারের আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভারালি।

এ ঘটনায় পরিবারের আরেক স্বজন সত্যেন্দ্র পাঠক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ  দিল্লিতে তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে, বৃষ্টিতে কিছুটা উন্নতি বায়ুর মানের

বৈধ পিস্তল জব্দ, তদন্ত অব্যাহত

গুয়াহাটির পুলিশ কমিশনার জানিয়েছেন, হামলায় ব্যবহৃত .৩২ বোরের একটি বৈধ পিস্তল জব্দ করা হয়েছে। নিহত সবাই হোটেলটির মালিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলেও জানান তিনি।

পুলিশের প্রাথমিক তদন্তে ইজারা চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধকে হামলার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  হাড্ডাহাড্ডি লড়াই শেষে ব্রাজিলে ফের প্রেসিডেন্ট লুলা, হারলেন বোলসোনারো

তিনি বলেন, গুয়াহাটির এ ঘটনা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। অপরাধ পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার আরও মনোযোগ দেওয়া এবং দায় নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার প্রকৃত কারণ ও হামলার বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভরিতে স্বর্ণের দাম কমল ৩,৩২৪ টাকা, আজকের নতুন দর কত?

ইজারা নিয়ে বিরোধের জেরে হোটেলে গুলি, আসামে একই পরিবারের ৫ জন নিহত

আপডেটের সময়: ০৯:১৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির একটি হোটেলে মালিক ও ইজারাদারের বিরোধের জেরে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৬ অক্টোবর) রাতে শহরের বরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে এ ঘটনা ঘটে।

হোটেলের বিরোধ থেকেই হামলা

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলের মালিক ও ইজারা নেওয়া ব্যক্তির মধ্যে সম্পত্তি ও ইজারা চুক্তি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ইরাকের উপকূলে জাহাজে আগুন, নাবিকদের অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ

এ ঘটনায় ঘানাকান্ত গগৈ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হোটেলটি ইজারা নিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে হোটেল মালিক ও পরিবারের সদস্যরা

নিহত ব্যক্তিরা হলেন হোটেলের মালিক হেলেনা ভারালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, ছেলের স্ত্রী রিনিকি কাশ্যপ, পরিবারের আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভারালি।

এ ঘটনায় পরিবারের আরেক স্বজন সত্যেন্দ্র পাঠক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ  দিল্লিতে তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে, বৃষ্টিতে কিছুটা উন্নতি বায়ুর মানের

বৈধ পিস্তল জব্দ, তদন্ত অব্যাহত

গুয়াহাটির পুলিশ কমিশনার জানিয়েছেন, হামলায় ব্যবহৃত .৩২ বোরের একটি বৈধ পিস্তল জব্দ করা হয়েছে। নিহত সবাই হোটেলটির মালিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলেও জানান তিনি।

পুলিশের প্রাথমিক তদন্তে ইজারা চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধকে হামলার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  ইসরায়েলে কাল নির্বাচন, ভাগ্য নির্ধারণ হবে নেতানিয়াহুর