ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব অনলাইন চালের দাম স্থিতিশীল—বাজার পরিদর্শন শেষে মন্ত্রী সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে : সাইফুল হক জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী ইরানের আচরণ না বদলালে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান জাতীয় দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয় ডিম টাটকা না পুরোনো—সহজে বোঝার উপায় বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উপজেলা পরিষদে এমপিদের জন্য পরিদর্শন কক্ষ, ৬ লাখ টাকা করে বরাদ্দ

দেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের (এমপি) জন্য পৃথক পরিদর্শন কক্ষ নির্মাণে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপজেলা পর্যায়ে দাফতরিক কার্যক্রম পরিচালনা ও পরিদর্শনের সুবিধার্থে এসব কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   দেখতে ব্যাঙাচির মতো, স্বাদে অতুলনীয়—তবু বিলুপ্তির পথে বাংলার এক জলজ ঐতিহ্য

মন্ত্রী আরও জানান, প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ইতোমধ্যে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে এমপিদের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষ স্থাপন করা যায়।

আরও পড়ুনঃ  ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে আসতে পারেননি মা: কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

উল্লেখ্য, গত ৩১ মার্চ সংসদে নির্বাচনী এলাকায় এমপিদের জন্য বসার জায়গা নিশ্চিত করার দাবি ওঠে। পরে ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য পৃথক বসার ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগের কথা জানান।

আরও পড়ুনঃ  প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনায় সরকার

এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের দাফতরিক কার্যক্রম পরিচালনা ও স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

উপজেলা পরিষদে এমপিদের জন্য পরিদর্শন কক্ষ, ৬ লাখ টাকা করে বরাদ্দ

আপডেটের সময়: ০৮:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের (এমপি) জন্য পৃথক পরিদর্শন কক্ষ নির্মাণে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপজেলা পর্যায়ে দাফতরিক কার্যক্রম পরিচালনা ও পরিদর্শনের সুবিধার্থে এসব কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনায় সরকার

মন্ত্রী আরও জানান, প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ইতোমধ্যে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে এমপিদের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষ স্থাপন করা যায়।

আরও পড়ুনঃ  চিকিৎসককে মারধরের অভিযোগে ছেলেকে প্রকাশ্যে ‘কান ধরে ওঠবস’, মরদেহ হস্তান্তর নিয়ে বিতর্ক

উল্লেখ্য, গত ৩১ মার্চ সংসদে নির্বাচনী এলাকায় এমপিদের জন্য বসার জায়গা নিশ্চিত করার দাবি ওঠে। পরে ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য পৃথক বসার ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগের কথা জানান।

আরও পড়ুনঃ  পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের দাফতরিক কার্যক্রম পরিচালনা ও স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।