ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫ বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২ বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এল ক্লাসিকোর রাতে মিলিতাওয়ের বাসায় চুরি, খোয়া গেল কোটি টাকার সম্পদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ চলার সময়ই রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের বাসায় চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকার সম্পদ খোয়া গেছে বলে জানা গেছে।

চোট কাটিয়ে অক্টোবরে মাঠে ফিরলেও ওই ম্যাচে খেলেননি মিলিতাও। ডাগআউটে বসে সতীর্থদের খেলা দেখছিলেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুনঃ  ১৪ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি, অস্ট্রেলিয়ার জার্সিতে আর দেখা যাবে না ম্যাক্সওয়েলকে

প্রতিবেদন অনুযায়ী, এল ক্লাসিকো চলার সময় চোরেরা মিলিতাওয়ের বাড়ির তৃতীয় তলার বাথরুমের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তাঁর শোবার ঘরে তল্লাশি চালিয়ে দামি ব্যাগ, ঘড়ি ও গয়না নিয়ে যায়।

বাড়িতে ফিরে মিলিতাও দেখতে পান, তাঁর ৫৩ হাজার ইউরো মূল্যের একটি রোলেক্স এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের একটি রিচার্ড মিল ঘড়ি চুরি হয়েছে। এ ছাড়া প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের তিনটি শ্যানেল ব্যাগ, ২৫ হাজার ইউরো মূল্যের কার্টিয়ার আংটি ও ব্রেসলেটসহ আরও কিছু গয়না ও সুটকেস খোয়া গেছে। সব মিলিয়ে চুরি হওয়া সম্পদের মূল্য ৩ লাখ ৫০ হাজার ইউরোর বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভারত সিরিজের আগে নিউজিল্যান্ডের শিবিরে চোটের ধাক্কা, অনুশীলনে মাথায় আঘাত কনওয়ের

ঘটনার সময় মিলিতাওয়ের পরিবারের সদস্যরা বাড়ির নিচতলায় বসে এল ক্লাসিকো দেখছিলেন। তবে তাঁরা চোরের প্রবেশের বিষয়টি টের পাননি।

স্পেনে সাম্প্রতিক বছরগুলোতে পরিচিত ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনা ঘটছে। ২০২২ সালে বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় হামলাকারীদের মারধরে তাঁর চোয়াল ভেঙে যায়।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

এ ছাড়া চলতি মাসে ডাকাতির শিকার হয়েছেন রিয়াল বেটিসের স্ট্রাইকার ট্রয় প্যারট এবং প্যারিস সেন্ট জার্মেইর সাবেক গোলরক্ষক সার্জিও রিকো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

এল ক্লাসিকোর রাতে মিলিতাওয়ের বাসায় চুরি, খোয়া গেল কোটি টাকার সম্পদ

আপডেটের সময়: ১১:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ চলার সময়ই রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের বাসায় চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকার সম্পদ খোয়া গেছে বলে জানা গেছে।

চোট কাটিয়ে অক্টোবরে মাঠে ফিরলেও ওই ম্যাচে খেলেননি মিলিতাও। ডাগআউটে বসে সতীর্থদের খেলা দেখছিলেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুনঃ  ভারত সিরিজের আগে নিউজিল্যান্ডের শিবিরে চোটের ধাক্কা, অনুশীলনে মাথায় আঘাত কনওয়ের

প্রতিবেদন অনুযায়ী, এল ক্লাসিকো চলার সময় চোরেরা মিলিতাওয়ের বাড়ির তৃতীয় তলার বাথরুমের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তাঁর শোবার ঘরে তল্লাশি চালিয়ে দামি ব্যাগ, ঘড়ি ও গয়না নিয়ে যায়।

বাড়িতে ফিরে মিলিতাও দেখতে পান, তাঁর ৫৩ হাজার ইউরো মূল্যের একটি রোলেক্স এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের একটি রিচার্ড মিল ঘড়ি চুরি হয়েছে। এ ছাড়া প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের তিনটি শ্যানেল ব্যাগ, ২৫ হাজার ইউরো মূল্যের কার্টিয়ার আংটি ও ব্রেসলেটসহ আরও কিছু গয়না ও সুটকেস খোয়া গেছে। সব মিলিয়ে চুরি হওয়া সম্পদের মূল্য ৩ লাখ ৫০ হাজার ইউরোর বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

ঘটনার সময় মিলিতাওয়ের পরিবারের সদস্যরা বাড়ির নিচতলায় বসে এল ক্লাসিকো দেখছিলেন। তবে তাঁরা চোরের প্রবেশের বিষয়টি টের পাননি।

স্পেনে সাম্প্রতিক বছরগুলোতে পরিচিত ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনা ঘটছে। ২০২২ সালে বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় হামলাকারীদের মারধরে তাঁর চোয়াল ভেঙে যায়।

আরও পড়ুনঃ  “আইসিসি মাসসেরার দৌড়ে সোবহানা মোস্তারি: অস্ট্রেলিয়ায় ১১৮ রানের ঐতিহাসিক ইনিংস”