ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কাপ্তাই লেকে বাড়ছে পানি, নিয়ন্ত্রণে খুলল ১৬ জলকপাট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১৮ সময় দেখুন

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার রাত সোয়া ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়।

সাম্প্রতিক বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে নেমে আসা পানির প্রবাহে হ্রদে পানির পরিমাণ দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঁধের স্পিলওয়ের গেট খুলে অতিরিক্ত পানি নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাতের পরিমাণ এবং উজান থেকে আসা পানির প্রবাহ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে ধাপে ধাপে আরও জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হতে পারে।

কর্তৃপক্ষের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অতিরিক্ত পানি নিষ্কাশনের কারণে কর্ণফুলী নদীর তীরবর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান এলাকার নিম্নাঞ্চলে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে বারে কথাকাটির জেরে হামলা, নিহত দুই যুবক

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কাপ্তাই হ্রদের পানির বিপৎসীমা ১০৮ ফুট। শনিবার রাত ৮টার দিকে পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুট ছাড়িয়ে যাওয়ার পর জলকপাট খুলে দেওয়া হয়।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি বের হচ্ছে। এর সঙ্গে নতুন করে খোলা ১৬টি জলকপাট দিয়ে আরও প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। ফলে বর্তমানে কর্ণফুলী নদীতে মোট প্রায় ৪১ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুনঃ  কমেছে সৌদি রিয়ালের দর, সামান্য ঊর্ধ্বমুখী অন্যান্য বিদেশি মুদ্রা

তবে জলকপাট খোলার কারণে ভাটি অঞ্চলে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন কেন্দ্রটির ব্যবস্থাপক। একই সঙ্গে পানির প্রবাহ ও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে গেট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কাপ্তাই লেকে বাড়ছে পানি, নিয়ন্ত্রণে খুলল ১৬ জলকপাট

আপডেটের সময়: ১০:৫১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার রাত সোয়া ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়।

সাম্প্রতিক বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে নেমে আসা পানির প্রবাহে হ্রদে পানির পরিমাণ দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঁধের স্পিলওয়ের গেট খুলে অতিরিক্ত পানি নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও পেশাগত মান নিয়ে সংশয়: আইনমন্ত্রী

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাতের পরিমাণ এবং উজান থেকে আসা পানির প্রবাহ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে ধাপে ধাপে আরও জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হতে পারে।

কর্তৃপক্ষের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অতিরিক্ত পানি নিষ্কাশনের কারণে কর্ণফুলী নদীর তীরবর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান এলাকার নিম্নাঞ্চলে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী