ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবক খুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)

আরও পড়ুনঃ  অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ৬৩ বিদেশির রিমান্ড আবেদন, শুনানি মঙ্গলবার

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেন ও সামিরুল মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গভীর রাতে সামিরুল মোল্লা তার সহযোগীদের নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলার খবর পেয়ে ছালিম হোসেন কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুনঃ  ঢামেকে আনার পর আরেক কারাবন্দির মৃত্যু

তবে ওই সময় বাড়িতে অবস্থানরত ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডল (৩৫)-এর ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন। গুরুতর আহত মুল্লুক মণ্ডল অন্যত্র চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  নতুন সরকারের প্রথম সচিব সভা আজ, গুরুত্ব পাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি কৌশল

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে রাতের হামলায় দুইজন নিহত হন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবক খুন

আপডেটের সময়: ১২:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)

আরও পড়ুনঃ  ‘ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের নিয়ে প্রশ্ন আছে’, শফিকুল ইসলাম মাসুদকে রাশেদ খাঁনের কটাক্ষ

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেন ও সামিরুল মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গভীর রাতে সামিরুল মোল্লা তার সহযোগীদের নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলার খবর পেয়ে ছালিম হোসেন কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুনঃ  ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর

তবে ওই সময় বাড়িতে অবস্থানরত ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডল (৩৫)-এর ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন। গুরুতর আহত মুল্লুক মণ্ডল অন্যত্র চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ